কানহাইয়ার নামে কুরুচিকর পোস্টার টিটাগড়ে, আটক ৮
কানহাইয়ার নামে কুরুচিকর পোস্টার টিটাগড়ে, আটক ৮
কানাইয়া কুমারের নামে কুরুচিকর পোস্টারের নিশানায় ৮ বিজেপি নেতা-কর্মীর আটককে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নিল উত্তর ২৪ পরগনার টিটাগড়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ব্যারাকপুর স্টেশন সংলগ্ন দেবশ্রী হলের মাঠে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল কানাইয়া কুমারের। পাশাপাশি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল সিপিআইএম নেতা মহম্মদ সেলিম, সিপিআই (এম-এল) লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্য-সহ শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও বিদ্বজ্জনদের।
কিন্তু অভিযোগ, বুধবার রাত থেকেই টিটাগড়ের বিভিন্ন এলাকায় কানহাইয়ার বিরোধিতায় পোস্টার লাগানো হয়। এই অভিযোগের নিশানায় রাখা হয় ৮ বিজেপি কর্মীকে। বৃহস্পতিবার সেই অভিযোগের ভিত্তিতেই পোস্টার কাণ্ডে জড়িত সন্দেহে ৮ বিজেপি নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এরপরই দলীয় কর্মীদের আটকের প্রতিবাদে সরব হন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে টিটাগড় দেবী হলের মাঠ চত্বর।
প্রতিবাদে টিটাগড়ের ব্রহ্মস্থান এলাকায় দীর্ঘক্ষণ রাস্তা আটকে বিক্ষোভ দেখায় বিজেপির স্থানীয় নেতা কর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামানো হয় বিশাল পুলিশবাহিনী। নামের ব়্যাফ কমব্যাট ফোর্স। সভাস্থলে যাতে অশান্তি সৃষ্টি না হয় সেই কারণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও করা হয়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications