বছর শেষে ফের ভাঙড়ে উত্তেজনা, বন্ধ হল পাওয়ার সাব স্টেশনের কাজ
এদিন সকাল থেকে ফের বন্ধ হয়ে গেল ভাঙড়ের বিতর্কিত পাওয়ার গ্রিডের সাবস্টেশনের কাজ।
কয়েকমাস কাজ চলছিল দিব্যি। এদিন সকাল থেকে ফের বন্ধ হয়ে গেল ভাঙড়ের বিতর্কিত পাওয়ার গ্রিডের সাবস্টেশনের কাজ। অভিযোগ কাজ বন্ধ করে দিয়েছে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃত্ব। রাজ্য সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করায় কাজ বন্ধের কথা শোনা গিয়েছে।

অভিযোগ, ভাঙড়ের জমিতে পাওয়ার গ্রিডের কাজ হওয়া নিয়ে আন্দোলনের পর গ্রামবাসীদের নানা প্রতিশ্রুতি দেওয়া হয়। বেশি কিছু চুক্তি হয়। তার মধ্যে একটি ছিল এলাকায় সার্বিক উন্নয়ন। এখন দাবি উঠেছে, পাওয়ার গ্রিডের কাজ চললেও এলাকার উন্নয়নের কাজ কিছুই হয়নি।

কাজ বন্ধের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এলাকায় শান্তি বজায় রাখার আহ্বান জানায় কাশীপুর থানার পুলিশ।
প্রসঙ্গত, এখানে পাওয়ার গ্রিড বন্ধ করে সাবস্টেশনের কাজ হচ্ছে। রাজ্য সরকারই এই ঘোষণা করেছে গত অগাস্ট মাসে। তার আগে গতবছরের জানুয়ারি মাস থেকে পাওয়ার গ্রিডের আন্দোলন শুরু হয়ে বড় আকার নেয়। গোলাগুলিতে দুজন গ্রামবাসীর মৃত্যু হয়। তারপরে এবছরও শুরু থেকেই ফের আন্দোলন সপ্তমে ওঠে। এই ঘটনায় গ্রামবাসীদের সঙ্গে মিলে মাওবাদীরা উসকানি দিচ্ছে বলে অভিযোগ ওঠে। শেষ অবধি সরকার পিছু হতে পাওয়ার গ্রিডের বদলে সাব স্টেশন করার কথা জানায়। তার কাজই হচ্ছিল। তবে এদিন তা ফের বন্ধ হয়ে গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications