পোলবা দুর্ঘটনার জের, পুলকারের নিরাপত্তা নিয়ে অভিযান পরিবহন দফতরের

পোলবা দুর্ঘটনার জের, পুলকারের নিরাপত্তা নিয়ে অভিযান পরিবহন দফতরের

নিয়ম না মেনে যে সব পুলকার স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে যাতায়াত করছে তাদের বিরুদ্ধে অভিযান শুরু হল । হুগলি জেলার পোলবা এলাকায় পুলকার গাড়ি দুর্ঘটনা ও এক ছাত্রর মৃত্যুর পর পুলকার গাড়ি কতটা নিয়ম মেনে গাড়ি চালাচ্ছে ও এই সব গাড়িতে ছাত্র ছাত্রীরা কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠেছে । এর পরেই রাজ্য পরিবহণ দফতর সিদ্ধান্ত নিয়েছে যে সব পুলকার নিয়ম মেনে চালছে না তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।

পোলবা দুর্ঘটনার জের, পুলকারের নিরাপত্তা নিয়ে অভিযান পরিবহন দফতরের

এই সিদ্ধান্তের পর জেলাতেও নিয়ম না মেনে যে পুলকার গাড়ি চলছে ও স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে যাওয়া আসা করে তার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এই ধরনের অভিযান শুরু হয়েছে বাঁকুড়া জেলাতেও । জেলার প্রশাসন ও পরিবহণ দফতরের আধিকারিকরা এই অভিযান শুরু করেছেন। যেসব পুলকার নিয়ম মেনে চলছে না সব গাড়িগুলো চিহ্নিত করে মালিকদের কাছে নোটিস পাঠানো হচ্ছে। জানা গিয়েছে যে যে সব পুলকার গাড়ি চিহ্নিত করা হয়েছে তার অনেকগুলোর বানিজ্যিক পারমিট নেই । আবার কিছু গাড়ির এই পারমিট থাকলেও সেগুলোর ফিটনেস সার্টিফিকেট নেই ।

অতিরিক্ত জেলা শাসক অসীম কুমার বিশ্বাস জানিয়েছেন যে এই রকম অভিযান চালিয়ে যাওয়া হবে । তারা যেমন স্কুল ও পুলকার গাড়ি চালক ও মালিকের সতর্ক করছেন তেমনই অভিভাবকদের সতর্ক থাকতে বলছেন । কোন গাড়িতে যদি কোন রকমের সমস্যা বা গাফিলতি কোনও অভিভাবক লক্ষ্য করেন তাহলে তারা যেন প্রশাসনের কাছে জানায় বলেও বলা হচ্ছে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+