Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আরেকটু হলেই সব শেষ হয়ে গিয়েছিল, বাকি ছিল..! একমাস পর বাংলাদেশকে অবশেষে যা দিল ভাবতেও পারবেন না

India-Bangladesh: ভারত ছাড়া একেবারেই অচল বাংলাদেশ! আর তা ফের একবার হাতেনাতে প্রমাণ পেল ঢাকা। দীর্ঘ একমাস পর ফের ওপার বাংলায় পাঠানো হল কয়লা (India send Coal)। ভারত এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ সীমান্ত ময়মনসিংহের হালুয়াঘাটের কড়ইতলী-গোবরাকুড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে কয়লা যাচ্ছে বাংলাদেশে।

প্রাথমিক ভাবে এই দুই বন্দর দিয়ে ১৮ ট্রাকে ২১৬ টন কয়লা বাংলাদেশে গিয়েছে বলে জানা যাচ্ছে। আর তাতে বিপুল চাহিদার অনেকটাই পূরণ হবে বলে মনে করা হচ্ছে। শেখ হাসিনা সরকারের পর থেকেই ওপারের হিন্দুদের উপর শুরু হয় অকথ্য অত্যচার। ওপার বাংলাজুড়ে মাথা চাড়া দেয় মৌলবাদ। একই সঙ্গে ভারতকে বয়কটের ডাক দেওয়া হয়। যার প্রভাব পড়ে দুই দেশের সীমান্ত বাণিজ্যে (India-Bangladesh)।

India-Bangladesh

এরপরেই গত বছরের ২২ ডিসেম্বর হালুয়াঘাটের কড়ইতলী-গোবরাকুড়া বন্দর দিয়ে হঠাৎ কয়লা রফতানি বন্ধ করে দেয় ভারতীয় আমদানিকারকরা। কড়ইতলী-গোবরাকুড়া আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানান, ভারতীয় ব্যবসায়ীরা বড়দিন ও নতুন বছরে কয়েকদিন ছুটির কথা বলে আমাদের কয়লা দেওয়া বন্ধ করে দেয়। আমরা নিয়মিত যোগাযোগ করেও কয়লা পাইনি।

সম্প্রতি ভারতীয়দের সঙ্গে আমাদের কয়লা আমদানির ব্যাপারে কথা চলছিল। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহের শেষে ১৮ ট্রাকে ২১৬ টন কয়লা বন্দরে পৌঁছয় বলে জানান অশোক সরকার অপু। এই প্রসঙ্গে স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি আরও জানিয়েছেন, স্থলবন্দরে কয়লার সংকট থাকলে শ্রমিকদের অলস সময় কাটাতে হয়। পুরাতন কয়লা থাকলে ক্রেতারা নিতে চায় না। নতুন আমদানি করা কয়লা না পেলে ক্রেতা আসে না। ফলে ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হন বলে মেনে নিয়েছেন আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক।

তাঁর আরও দাবি, ভারত থেকে প্রতিদিন ৫০ ট্রাকে ৬০০ টন কয়লা আমদানি করার কথা। সপ্তাহে চার দিনও কয়লা আসলে এতদিনে অন্তত ১৬ হাজার ৮০০ টন কয়লা আমদানি হতো। এতে স্থলবন্দরে ব্যবসা জমজমাট হত বলেও আক্ষেপ অশোক সরকার অপু'র। '

এই অবস্থায় ভারত আবার কয়লা পাঠানোতে খুশি অশোকবাবু। অন্যদিকে কড়ইতলী-গোবরাকুড়া বন্দরের সহকারী পরিচালক পার্থ ঘোষ বলেন, আমদানি-রফতানি আবারও শুরু হয়েছে। ১৮ টি ট্রাকে করে কয়লা আনা হয়েছে। আগামিদিনেও যাতে এই প্রক্রিয়া চলে সেই আবেদন জানিয়েছেন পার্থবাবু।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে আলু-পেঁয়াজ সহ একাধিক নিতয প্রয়োজনীয় পণ্য বাংলাদেশে পাঠিয়েছে ভারত। দফায় দফায় পাঠিয়েছে চাল। এরপরেও কীভাবে ওপার বাংলাজুড়ে এত ভারত বিদ্বেষ তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+