শিশিরের পর তপন, দলে দুর্নীতি নিয়ে মুখ খুললেন তৃণমূল বিধায়ক

আরও পড়ুন: টাকা না দিলে কাজ বন্ধ, দলে মাতব্বরি করছে ফড়িংরা, বিস্ফোরণ শিশিরের
পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় দলের কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছেন। বর্ধমান জেলার মন্তেশ্বরে একটি দলীয় সভায় তিনি বলেছেন, "আমাদের দলের কিছু লোকজন ইটভাটার মালিক, দোকানদার, ব্যবসায়ীদের থেকে টাকা তুলছে। টাকা না পেলে হুমকি দিচ্ছে। জেলা পরিষদের একটি সদস্য নিজে তোলাবাজিতে জড়িত। ওঁকে নিয়ে শুধু সাধারণ মানুষ নন, দলের সৎ কর্মীরাও তিতিবিরক্ত। উনি রক্তদান শিবিরের নাম করেও টাকা তুলেছেন। আমি সব তথ্যপ্রমাণ পার্থবাবু (পার্থ চট্টোপাধ্যায়), সুব্রতবাবু (সুব্রত বক্সি) প্রমুখকে দিয়েছি।"
ক্ষুব্ধ তপনবাবুর আরও বক্তব্য, "অনেক প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে আমি জিতে এসেছি। কিছু লোক শুধু নিজেদের স্বার্থ চরিতার্থ করতে দলে এসেছে। তৃণমূলে থেকে এ সব করা চলবে না।"
শিশির অধিকারী মুখ খুলেছিলেন সংবাদমাধ্যমের কাছে। তার জেরে তাঁকে 'সেন্সর' করা হয়েছে। কিন্তু তপনবাবু দলীয় সভায় এ কথা বললেও তার ভিডিও ফুটেজ পাচার হয়ে গিয়েছে সংবাদমাধ্যমের কাছে। আর তাতেই অস্বস্তি বেড়েছে তৃণমূলের।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications