কলকাতার পর এবার রায়গঞ্জে তিন বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ
রায়গঞ্জে এক তিন বছরের শিশুর যৌন নিগ্রহের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
কলকাতার জিডি বিড়লা স্কুলে এক চার বছরের শিশুকে যৌন নিগ্রহের ঘটনায় দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। এই ঘটনায় শুক্রবার দিনভর উত্তাল হয়েছে শহর। সমাজের প্রতিটি স্তরের মানুষ এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন। দোষীদের শাস্তির দাবিতে স্কুল চত্বরে বিক্ষোভে শামিল হয়েছেন অভিভাবকেরা।

এই ঘটনার কয়েকঘণ্টার মধ্যে শুক্রবার দুপুরেই উত্তরবঙ্গের রায়গঞ্জে এক তিন বছরের শিশুর যৌন নিগ্রহের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকা।
পুলিশ সূত্রে খবর, প্রতিবেশীর বাড়িতে খেলছিল শিশুটি। সুযোগ বুঝে তাকে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। ব্যথায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলে পরে শিশুটি মা বিষয়টি অনুধাবন করেন।
এই ঘটনা প্রতিবেশীদের কানে আসতেই অভিযুক্ত বিমল মন্ডলের বাড়ি ভাঙচির করা হয়। তবে সেসময়ে বিমল পালিয়ে গিয়েছিল। রাতের দিকে পুলিশ তাকে গ্রেফতার করে।
শিশুটির বাবা পেশায় অটো চালক। পুলিশে অভিযোগ দায়েরের পর শিশুকন্যার মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সেই রিপোর্ট হাতে এলেই পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে। আপাতত বিমলকে প্রাথমিক জেরা চালাচ্ছে পুলিশ।












Click it and Unblock the Notifications