অনুব্রতকে আক্রমণের পরেই নিশানায় মমতা! বাংলায় জামতাড়া গ্যাং-এর নেতৃত্বে মুখ্যমন্ত্রী, বেফাঁস রাজু
বাংলায় জামতাড়া গ্যাং-এর নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জামুড়িয়া ও আসানসোলের দুটি মামলায় জামিন নিতে আসনসোলে গিয়েছিলেন রাজু বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি এই মন্তব্য করেন। প্রসঙ্গত
বাংলায় জামতাড়া গ্যাং-এর নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জামুড়িয়া ও আসানসোলের দুটি মামলায় জামিন নিতে আসনসোলে গিয়েছিলেন রাজু বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি এই মন্তব্য করেন। প্রসঙ্গত উল্লেখ্য মঙ্গলবার কাটোয়ায় থানা ঘেরাও কর্মসূচিতে গিয়ে রাজু বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অনুব্রত মণ্ডল, স্বপন দেবনাথদের অবস্থা হবে বিকাশ দুবের মতো।

বাংলায় জামতাড়া গ্যাং-এর নেতৃত্বে মমতা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেঁফাস মন্তব্যে জড়ালেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা, রাঢ়বঙ্গের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, বাংলায় জামতাড়া গ্যাং-এর নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত সাইবার অপরাধের জন্য সারা দেশে কুখ্যাত ঝাড়খণ্ডের জামতাড়া গ্যাং। এবার সেই জামতাড়া গ্যাং-এর সঙ্গে তৃণমূল তথা তাদের নেত্রীকে জুড়লেন রাজু।

বাংলায় মাফিয়া ও সিন্ডিকেট রাজের দৌরাত্ম্য
বাংলায় এখন তৃণমূল কংগ্রেসের মাফিয়া ও সিন্ডিকেট রাজের দৌরাত্ম্য। মাফিয়া নেতারা হলেন, অনুব্রত মণ্ডল, জিতেন্দ্র তিওয়ারি, স্বপন দেনাথ, ববি হাকিমরা। অভিযোগ করেছেন রাজু বন্দ্যোপাধ্যায়।

ব্রাহ্মণদের ভিক্ষা দেওয়া হচ্ছে
মুখ্যমন্ত্রী রাজ্যের প্রায় আচ হাজার ব্রাহ্মণকে মাসে হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এব্যাপারে রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, ব্রাহ্মণরা দান নেয়। তাঁর ভিক্ষা নেয় না। হাজার টাকা করে দেওয়ার কথা বলে, তাঁদের ভিক্ষা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

দুটি মামলায় জামিন নিয়ে আসানসোলে রাজু
এদিন দুটি মামলায় জামিন নিয়ে আসানসোলে গিয়েছিলেন রাজু বন্দ্যোপাধ্যায়। অগাস্ট ও সেপ্টেম্বরে, জামুড়িয়া ও আসানসোলের দুটি সভা থেকে পুলিশকর্মীদের জুতো চাটানার কথা বলেছিলেন রাজু। পাশাপাশি পুলিশের পরিবারকেও দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এর ফলে দুই থানায় তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছিল। এদিন দুই মামলায় জামিন নিয়ে আসানসোল আদালতে আত্মসমর্পণ করেন রাজু।

মঙ্গলবার অনুব্রত, স্বপন দেবনাথকে আক্রমণ
মঙ্গলবার কালনায় ছিল বিজেপি কর্মীকে হত্যার বিরুদ্ধে প্রতিবাদ সভা। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেছিলেন, অনেক সহ্য করেছেন তারা। বিকাশ দুবে হয়ে যাবেন অনুব্রত, স্বপন দেবনাথরা। রাজু বলেছিলেন, পুলিশ তাদের আটকাতে ব্যারিকেড দিয়েছে। কিন্তু তা ভাঙতে তাদের ২ মিনিট সময় লাগবে।












Click it and Unblock the Notifications