ছত্তিশগড় পারলে কেন বাংলা নয়, জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে মোদীর পাশাপাশি মমতাকেও নিশানা অধীরের
জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৬৯ বার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে। এদিন বহরমপুরে করা সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেস (congress) সভাপতি অধীর চৌধুরী (adhir chowdhury)। জ্বালানির (fuel) মূল্যবৃদ্ধির
জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৬৯ বার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে। এদিন বহরমপুরে করা সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেস (congress) সভাপতি অধীর চৌধুরী (adhir chowdhury)। জ্বালানির (fuel) মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সংসদে মোদী সরকারের (narendra modi) বিরুদ্ধে প্রতিবাদ করা হবে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) কাছে রাজ্যের মানুষকে সুরাহা দিতে দাবি করেছেন।

সরকার চাইলেই দাম কমাতে পারে
এমাসে ১০ দিনের মধ্যে সাতদিন বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে। রাজ্য বিজেপির সভাপতি দাবি করেছেন, এই দাম বৃদ্ধির বিষয়টি সরকারের হাতে নেই। এই ব্যাখ্যাকে বাজে করা বলে বর্ণনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেছেন, সরকার চাইলেই দাম এই মুহূর্তে কমাতে পারে। মোদী সরকার ক্ষমতায় আসার পরে পেট্রোল ও ডিজেলের ওপর থেকে সরকার ২৫ লক্ষ কোটি টাকা আদায় করেছে বলে জানিয়েছেন তিনি। এব্যাপারে প্রতিমাসে সরকারের আয় ৪ লক্ষ ৫১ হাজার কোটি টাকা। এটা কি আচ্ছা দিনের সরকারের নমুনা, প্রশ্ন করেন তিনি। এব্যাপারে অধীর চৌধুরী নাম না করে রাজ্য বিজেপির সভাপতিকে কটাক্ষ করেন।

কেন তেলের ওপরে ভর্তুকি নয়
অধীর চৌধুরী প্রশ্ন করেন, যদি খাদ্য, সারের ওপরে ভর্তুকি দেওয়া যায়, তাহলে তেলের ওপরে ভর্তুকি নয় কেন। তিনি অভিযোগ করেন, সরকার পেট্রোলের ওপরে ২৫৮ শতাংশ এবং ডিজেলের ওপরে ৬৮০ শতাংশ কর বসিয়েছে।

চাপ বাড়ছে সাধারণ মানুষের ওপরে
প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, প্রতিদিন জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে ত্রাহী ত্রাহী পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, এই বৃদ্ধি যেমন কেন্দ্রীয় সরকারকে ফেরত নিতে হবে, ঠিক তেমনই রাজ্য সরকারগুলি যে ভ্যাট নিচ্ছে তা নিয়ে চিন্তাভাবনার সময় এসেছে। কেননা জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৬৯ বার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ছত্তিশগড় পারলে বাংলা পারবে না কেন
পশ্চিমবঙ্গ সরকার ভ্যাট এবং এক্সাইজ ডিউটি বাবদ আয় করে মাসে প্রায় ১৩০০ থেকে ১৪০০ কোটি টাকা। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারের প্রতি অনুরোধ করেন, ভেবে দেখুন রাজ্যের মানুষকে কিছুটা সুরাহা দেওয়া যায় কিনা। তিনি বলেন, ছত্তিশগড়ের কংগ্রেস সরকার জ্বালানিতে লিটার পিছু ১২ টাকা করে কর কমিয়েছে। তাই পশ্চিমবঙ্গ সরকারও এব্যাপারে চিন্তাভাবনা করুক।

কংগ্রেস আমলেও তেল থেকে রোজগার
এদিন অধীর চৌধুরী স্বীকার করে নেন, কংগ্রেস আমলেও তেলের ওপর থেকে রোজগার করা হয়েছে। ২০১৪ সালে তৎকালীন কংগ্রেস সরকার তেল থেকে ৯৯ হাজার কোটি টাকা রোজগার করেছে। কেননা রাজস্ব দরকার। তবে রাজস্ব আদায়ের ক্ষেত্রেও পদ্ধতি আছে। তিনি উপায় হিসেবে বলে, এক্সাইজ ডিউটি কমিয়ে দাও। তেলকে জিএসটির আওতায় নিয়ে এসো।












Click it and Unblock the Notifications