Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'মিত্র পরিবারর'কে খোঁচা? বাম-কংগ্রেস জোট নিয়ে অধীর চৌধুরীর বার্তায় ধোয়াঁশা

২০১৬ সালের বিধানসভার নির্বাচনে জোট গড়েছিল বামফ্রন্ট ও কংগ্রেস৷ তার পর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে অনেক আলোচনার পরও জোট প্রক্রিয়া ভেস্তে যায় বাম ও কংগ্রেসের মধ্যে৷ তার পর এবার ফের দুই পক্ষ একজোট হয়ে বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নেমেছে৷

জোট গড়ে গর্বিত অধীর

জোট গড়ে গর্বিত অধীর

সোমবার ইস্তেহার প্রকাশ করতে গিয়ে এই প্রসঙ্গই উঠে এল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মুখে৷ তাঁর কথায়, ২০১৬ সালে জোট হয়েছিল৷ তখন তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি৷ আবার ২০২১ সালে জোট করে লড়াই করছে কংগ্রেস৷ এখনও তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি৷ আর এর জন্য তিনি যে গর্ব অনুভব করছেন, তা অধীর চৌধুরীর কথাতেই স্পষ্ট হল৷

কাকে উদ্দেশ্য করে এই ব্যাখ্যা দিলেন অধীর চৌধুরী?

কাকে উদ্দেশ্য করে এই ব্যাখ্যা দিলেন অধীর চৌধুরী?

কিন্তু কেন তিনি এই কথা বললেন? সেই নিয়েই প্রশ্ন তুলছেন কেউ কেউ৷ কারও কারও প্রশ্ন, কাকে উদ্দেশ্য করে এই ব্যাখ্যা দিলেন অধীর চৌধুরী? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, আসলে ঘুরিয়ে তিনি প্রদেশ কংগ্রেসের প্রয়াত নেতা সোমেন মিত্রর পরিবারকেই খোঁচা দিলেন৷

২০১৯ সালে প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন সোমেন মিত্র

২০১৯ সালে প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন সোমেন মিত্র

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন সোমেন মিত্র৷ কংগ্রেসের একাংশ অভিযোগ করে যে সেই সময় বামফ্রন্টের সঙ্গে জোট করার বিষয়ে প্রয়াত এই নেতার আন্তরিকতার অভাব ছিল৷ এদিন ঠারেঠোরে সেই বিষয়টিই অধীরবাবু বোঝাতে চেয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল৷

কংগ্রেসে একঘরে মিত্র পরিবার

কংগ্রেসে একঘরে মিত্র পরিবার

রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, সোমেন মিত্রর প্রয়াণের পর তাঁর ছেলে রোহন ও স্ত্রী শিখা কংগ্রেসে কার্যত একঘরে হয়ে গিয়েছেন৷ এই নিয়ে রোহন ও শিখাদেবীকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে বিভিন্ন মাধ্যমে৷ তার উপর শিখা মিত্রর সঙ্গে সম্প্রতি বিজেপি নেতাদের ছবি সামনে এসেছে৷ তাঁকে বিজেপি চৌরঙ্গী বিধানসভা আসন থেকে প্রার্থীও করে দেয়৷ কিন্তু তিনি প্রার্থী হতে রাজি হননি৷ তা সত্ত্বেও সন্দেহের বাতাবরণ যে রয়েছে, তা অধীরের মন্তব্যে স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা৷

কংগ্রেসের প্রার্থী হওয়ার চাহিদা তুঙ্গে

কংগ্রেসের প্রার্থী হওয়ার চাহিদা তুঙ্গে

যদিও অধীর চৌধুরী এদিন তাঁর সময়ে জোট গঠন করার সাফল্য নিয়ে বেশি কিছু বলেননি৷ বরং তিনি দাবি করেছেন যে কংগ্রেসের প্রার্থী হওয়ার চাহিদা তুঙ্গে৷ তার মানে কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে মানুষের আশা বাড়ছে৷ এটা ইতিবাচক দিক৷ ২০১৬ সালে এই প্রতিযোগিতা ছিল না৷

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+