তৃণমূলের মদতেই রাজ্যে আরএসএস বেড়েছে কয়েকগুন! মমতাকে নিশানা করে বিস্ফোরক অধীর

তৃণমূলের মদতেই রাজ্যে আরএসএস বেড়েছে কয়েকগুন! মমতাকে নিশানা করে বিস্ফোরক অধীর

বাংলায় ফিরে আসার আগে গোয়ায় (Goa) করা সাংবাদিক বৈঠকে তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) কংগ্রেস (congress) ও বিজেপির (BJP) মধ্যে সমঝোতার অভিযোগ করেছিলেন। এদিন তারই জবাব দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। কলকাতায় করা সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেছেন, গত ১০ বছরে তৃণমূলের শাসনে রাজ্যে আরএসএস-এর শাখার সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

কংগ্রেস যত কমছে, বিজেপি তত বাড়ছে

কংগ্রেস যত কমছে, বিজেপি তত বাড়ছে

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, বিজেপি এবং কংগ্রেস নিজেদের মধ্যে আপস করে চলছে। কংগ্রেস যেভাবে কমছে, বিজেপি ঠিক ততটাই বাড়ছে। তিনি বলেছিলেন, এ রাজ্যে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করে না। কিন্তু তৃণমূল তা করে।

 বিজেপির রমরমার জন্য দায়ী দিদিভাই

বিজেপির রমরমার জন্য দায়ী দিদিভাই

এদিন করা সাংবাদিক সম্মেলন থেকে জবাব দিয়ে অধী চৌধুরী বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির রমরমার জন্য দায়ী দিদিভাই। তিনি বলেছেন, রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার আগে এই রাজ্যে আরএসএস-এর শাখার সংখ্যা ছিল ২০০ থেকে ২৫০-এর মতো। কিন্তু এই দশবছরে সংখ্যাটা ৪ থেকে ৫ হাজারে গিয়ে দাঁড়িয়েছে।

বিজেপি-টিএমসির ডিএনএ এক

বিজেপি-টিএমসির ডিএনএ এক

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বলেছেন, বিজেপি এ তৃণমূলের ডিএনএ এক। কেন মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে বিজেপির সঙ্গে জোট করেছিলেন এবং কেন্দ্রে এনডিএ সরকারের মন্ত্রী হয়েছিলেন, সেই প্রশ্নের উত্তর দাবি করেন। অধীর বলেছেন, যে দল মমতাদিদির পাশে ছিল, সেই দলকেই আক্রমণ করছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী ঐক্যের ডাককেও কটাক্ষ করেছেন অধীর চৌধুরী।

রাজ্যে করোনা মোকাবিলা নিয়ে কটাক্ষ

রাজ্যে করোনা মোকাবিলা নিয়ে কটাক্ষ

অধীর চৌধুরী এদিন রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেছেন, বাংলায় করোনা বাড়ছে। সেই পরিস্থিতিতে লোকাল ট্রেনে ভিড় নিয়ে আশঙ্কা প্রকাশ করেন অধীর চৌধুরী। তিনি বলেছেন, একটা সময়ে ভিন রাজ্য থেকে পরিযায়ীরা যখন রাজ্যে আসছিলেন, সেই সময় করোনা এক্সপ্রেস বলে ট্রেন আসা বন্ধ করে দিয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে দূরত্ব বিধি বজায় রেখে ট্রেন চালাতে রাজ্যের তরফে আরও বেশি সংখ্যায় ট্রেনের দাবি করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন তিনি। অধীর চৌধুরী বলেছেন, বাংলায় যেখানে ২৭ শতাংশ মানুষ দুটো করে ভ্যাকসিন পেয়েছেন, সেখানে তৃণমূলের নেতারা ঠিক করে দিচ্ছেন, কে ভ্যাকসিন পাবেন আর কে পাবেন না।

 অধীরের অভিযোগে সাফাই

অধীরের অভিযোগে সাফাই

এদিন অধীর চৌধুরীর অভিযোগের সাফাই দিতে গিয়ে তৃণমূলের মুখপাত্র তথা দমদমের সাংসদ সৌগত রায় বলেছেন, দেশে ক্ষমতায় আছে বিজেপি। তারা আরএসএস-এর ক্ষমতা বাড়াতেই পারে, তাতে রাজ্য সরকারের কিছুই করার নেই। তিনি বলেন, আরএসএস-এর শাখা বৃদ্ধি রোখা রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে না। পাল্টা তিনি অধীর চৌধুরীকে নিশানা করে বলেন, আগে তিনি বলুন, বিজেপিতে যোগ দেবেন না।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+