দায়ী কেন্দ্রের ভুল নীতি! কাশ্মীরে মুর্শিদাবাদের শ্রমিক হত্যা নিয়ে মোদী, শাহকে চিঠি অধীর চৌধুরীর

ভুল নীতিই কাশ্মীর পরিস্থিতিকে আরও খারাপের মধ্যে নিয়ে যাচ্ছে। বুধবার সাগরদিঘিতে গিয়ে এমনটাই অভিযোগ করলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী।

ভুল নীতিই কাশ্মীর পরিস্থিতিকে আরও খারাপের মধ্যে নিয়ে যাচ্ছে। বুধবার সাগরদিঘিতে গিয়ে এমনটাই অভিযোগ করলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। এদিন তাঁর অভিযোগ, কাশ্মীর উপত্যকার আসল পরিস্থিতিকে সরকার আড়াল করতে চাইছে। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে কাশ্মীরে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর দাবি করেছেন অধীর।

মোদী সরকারকে আক্রমণ

মোদী সরকারকে আক্রমণ

কাশ্মীর নিয়ে মোদী সরকারকে কড়া আক্রমণ করলেন অধীর চৌধুরী। মঙ্গলবার আপেল বাগানে কাজ করতে যাওয়া মুর্শিদাবাদের সাগরদিঘির ৫ বাসিন্দাকে গুলি করে মারে জঙ্গিরা। বুধবার সেই মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অধীর। তিনি বলেন কাশ্মীরের আসল পরিস্থিতি সরকার আড়াল করতে চাইছে। আর কাশ্মীর নিয়ে ভুল নীতিই পরিস্থিতিকে আরও খারাপের মধ্যে নিয়ে যাচ্ছে। মন্তব্য করেছেন তিনি। ইউরাপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদলকে কাশ্মীরে যেতে দিলেও দেশের সর্বদলীয় প্রতিনিধিদল কাশ্মীরে যেতে না দেওয়ায় কেন্দ্রের সমালোচনায় সরব হন অধীর।

স্বরাষ্ট্র সচিবের সঙ্গে ফোনে কথা

স্বরাষ্ট্র সচিবের সঙ্গে ফোনে কথা

এদিন সাগরদিঘিতেই অধীর জানান, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে ফোনে কথা বলেছেন। শ্রমিকদের দেহ ফিরিয়ে আনতে পর্যাপ্ত ব্যবস্থা করার অনুরোধ করেছেন তিনি।

চিঠি অমিত শাহকে

চিঠি অমিত শাহকে

এদিন অধীর চৌধুরী অমিত শাহকে একটি চিঠি লিখেছেন। তাতে তিনি বলেছেন, যাঁরা উপত্যকায় কাজ করছেন, তাঁদের পর্যাপ্ত নিরাপত্তার দাবি করেছেন। মৃতদের পরিবারগুলি যাতে তাড়াতাড়ি দেহ পান, সেই বিষয়টি দেখার জন্য তাঁকে অনুরোধ করেছেন। যে শ্রমিক আহত হয়ে গোপী অটল হাসপাতালে ভর্তি, তাঁর প্রতি যাতে কোনও অবহেলা না হয়, সেই ব্যাপারটি দেখার জন্যও বলেছেন তিনি।

চিঠি প্রধানমন্ত্রীকে

চিঠি প্রধানমন্ত্রীকে

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে অধীর চৌধুরী কাশ্মীর উপত্যকায় সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোার দাবি করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+