২০০০ টাকার নোট বাতিলে প্রভাব পড়বে না গরিব মানুষের, দলের উল্টো সুর অধীরের মুখে

গতকাল রাতেই ২০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এতে সাধারণ মানুষের উপরে কোনও প্রভাব পড়বে না বলেই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এদিকে কংগ্রেসের অন্যনেতারা রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের বিরোধিতায় মোদী সরকারকে তীব্র আক্রমণ জানিয়েছেন।

এদিকে নিজের দলের নেতারা যখন ২০০০ টাকার নোটবাতিলের বিরোধিতায় সরব হয়েছেন তখন উল্টো সুর শোনা গেল প্রদেশ কংগ্রেস সভাপতির মুখে। তিনি বলেছেন, 'এটাতে কোন প্রভাবই পড়বে না। আজকের সাধারণ মানুষের ২০০০ টাকা নোটের প্রভাব পড়ে না। আর বড় নটের প্রয়োজন পরে কাদের যাদের টাকা লুকাতে হয়। যখন নোট বন্দি হলো তখন যুক্তি দেখানো হলো টাকার নোট বন্দি করে ডিজিটালাইজেশন করা হবে আর তখন ১৭ লক্ষ কোটি টাকা ক্যাশ দেওয়া হয়েছিল আর এখন বাজারে ৩০ থেকে ৩১ লক্ষ কোটি টাকা ক্যাশ দেওয়া হয়েছে।'

অধীর চৌধুরী

তিনি আরও অভিযোগ করেছেন, 'যে টাকাটা ধরার জন্য নোট বন্দি হয়েছিল সেই টাকা ছাড়ে ৯৯ শতাংশ ব্যাঙ্কে চলে গিয়েছিল । এদিন জি-৭ বৈঠক নিয়েই প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেছেন অধীর চৌধুরী। তিনি বলেছেন, 'জাপানের মানুষ তারা মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করে । অত্যন্ত ভারতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করা হোক এটা আমরা চাইবো মহাত্মা গান্ধীর যে হত্যাকারী তার নাম ইতিহাসের বই থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোদী জাপানের মানুষকে বলুক আপনারা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কে শ্রদ্ধা করেন আজকে নাথুরাম গডসের নাম ও মুছে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে ।

অধীর চৌধুরী

এদিন এগরা বিস্ফোরণ নিয়েও মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি দাবি করেছেন, '
গোটা তৃণমূল দল এগরা বিস্ফোরণ কাণ্ডে জড়িত। আজকে বলির পাঠা করা হয়েছে আইসি কে, এত বড় ঘটনা পরে বা প্রমোশন দিয়ে দেবে গোটা তৃণমূল দল জড়িত আজকে বোমার ফ্যাক্টরি তৃণমূলের বোমার মূল ফ্যাক্টরি হচ্ছে তৃণমূল তাদের বোমা দরকার ভোটের জন্য মস্তানি করার জন্য এলাকা দখল রাখার জন্য।'

তিনি অভিযোহ করেছেন, ' আজকে বোমা ফাটছে মানুষ মারা যাচ্ছে আজকে এগুলো বোমার কালচার এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছেন বহু তথ্য হয়েছে তারা আজকে একই কথা বলছে। আজকে ভুয় মুক্ত বাংলা চাই। বাগটুই ঘটনার সময় দিদি বলেছিল বোমার পিস্তল সব ধরা হবে কিন্তু ধরা হয়নি বরঞ্চ আজকে বেড়ে গেছে। বাংলায় আজকে এক দুর্বিসহ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+