লকডাউনে গরিবদের হাতে তুলে দেওয়া হোক নগদ অর্থ, প্রধানমন্ত্রী মোদীকে দেওয়া চিঠিতে দাবি অধীরের
লকডাউনে গরিবদের হাতে তুলে দেওয়া হোক নগদ, প্রধানমন্ত্রী মোদীকে দেওয়া চিঠিতে দাবি অধীরের
করোনা পরিস্থিতিতে ফের প্রধানমন্ত্রী মোদীকে (narendra modi) চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী (adhir chowdhury)। চিঠিতে তিনি দেশ জুড়ে লকডাউনে (lockdown) কাজ হারানো মানুষগুলির পরিস্থিতির কথা তুলে ধরে, তাঁদেরকে সাহায্যের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন।

কঠিন পরিস্থিতিতে গরিবরা
অধীর চৌধুরী এদিন প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে বলেছেন, দেশের বিভিন্ন রাজ্যে লকডাউন চলছে। সেই পরিস্থিতিতে কঠিন পরিস্থিতির মুখে দেশের গরিবরা। সব থেকে বেশি প্রভাব পড়েছে যাঁরা দৈনিক মজুরিতে কাজ করেন তাঁদের ওপরে। বর্তমান পরিস্থিতিতে তাঁরা কাজ হারিয়েছেন। এইসব মানুষজন পরিবার নিয়ে করুণ পরিস্থিতির সম্নুখীন। এইসব মানুষরা নিজেদেরকে সমাজের পরিত্যক্ত বলেই ভাবছেন এবং আশাহত হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন তিনি।

দেওয়া হোক খাদ্যশস্য, নগর টাকা
অধীর চৌধুরী এব্যাপারে কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধীর প্রস্তাবের কথা উল্লেখ করেছেন। প্রসঙ্গত সনিয়া গান্ধী দাবি করেছেন, লকডাউনে কর্মহীন মানুষদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার পাশাপাশি মাসে ছয়হাজার টাকা করে তুলে দেওয়া হোক। সেব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে কাজ শুরু করার দাবি করেছেন অধীর চৌধুরী। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর দাবি তুলেছেন তিনি। পশ্চিমবঙ্গ সহ যেসব রাজ্যে করোনা লকডাউন চলেছে, সেইসব রাজ্যের যোগ্য গরিবদের হাতে তিনি এই সাহায্য তুলে দেওয়ার দাবি করেছেন।

অর্থনীতিতেও প্রভাব পড়বে
অধীর চৌধুরী বলেছেন, সরকার উদ্যোগ গ্রহণ করলে শুধু ওইসব পরিবারগুলিই উপকৃত হবে না, দেশের অর্থনীতিও লাভবান হবে বলেও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন।

এর আগেও প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের
গত দিন কয়েকের মধ্যে প্রধানমন্ত্রী মোদীকে একাধিক চিঠি লিখেছেন অধীর চৌধুরী। এর মধ্যে কোনওয়া মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে অক্সিজেন প্ল্যান্ট বসানো নিয়ে, আবার কোনও চিঠিতে রাজ্য সরকারের পাশে থাকতে অনুরোধ করেছিলেন অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গকে পর্যাপ্ত টিকা দিতে অনুরোধ করেছিলেন তিনি। চিঠিতে তিনি প্রশ্ন করেছিলেন টিকার জন্য বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা কোথায় গেল। পাশাপাশি মহামারি পরিস্থিতিতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে ২০ হাজার কোটি টাকা খরচের প্রয়োজন রয়েছে কিনা, সেই প্রশ্নও করেছিলেন তিনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications