নার্ভাস রাহুল! ওবামাকে্ কুয়োর ব্যাঙের মানসিকতা ত্যাগের পরামর্শ দিলেন অধীর
রাহুল গান্ধীর নামে এলেবেলে মন্তব্য করারা আগে তাঁর সঙ্গে বারাক ওবামা কথা বলুন। শনিবার রাহুলের সমর্থনে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
রাহুল গান্ধীর নামে এলেবেলে মন্তব্য করারা আগে তাঁর সঙ্গে বারাক ওবামা কথা বলুন। শনিবার রাহুলের সমর্থনে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। তিনি টুইট করে ওবামাকে পরামর্শ দিয়েছেন রাহুল গান্ধীর সঙ্গে কথা বলে তাঁর ব্যক্তিত্বের পরিচয় নিতে।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী লেখেন- রাহুলবাবুর মতো মানুষের ব্যক্তিত্ব না বুঝে তাঁর নামে কোনও মন্তব্য করা ছিট হয়নি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের। তাঁর মতো ব্যক্তির কাছ থেকে এটা আশাপ্রদ নয়। তিনি আগে খতিয়ে দেখতে পারতেন, যাঁর বিরুদ্ধে মন্তব্য করছেন, তাঁর ব্যক্তিত্ব জেনে নিতে।
অধীর বলেন, আমাদের নেতা সম্পর্কে মন্তব্য করার আগে দুবার ভাবা দরকার ছিল আপনার। অন্যথায় আপনাকে অজ্ঞাত বিশ্বেই থাকতে হবে। দয়া করে কৃত্রিম আলোয় বাস করবেন না। পরামর্শ দিলেন কুয়োর ব্যাঙের মানসিকতা থেকে বেরিয়ে আসতে। নিজের লেখা বই 'প্রমিসড ল্যান্ড'-এ প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি এই কথা লেখেন। সেখানে বাইডেন, পুতিন থেকে সোনিয়া-মনমোহনের কথাও উল্লেখ করেন ওবামা।
উল্লেখ্য, ওবামা রাহুল গান্ধীকে ক্লাসের এমন ছাত্রের সঙ্গে তুলনা করেছেন যিনি তাঁর পড়াশোনা করে এসেছেন শিক্ষকদের খুশি করতে। কিন্তু তাঁর মধ্যে বিষয়টি ঠিক করে রপ্ত করার দক্ষতা বা প্যাশনের অভাব রয়েছে। ওবামা রাহুল গান্ধীকে নার্ভাস ও অপরিণত ব্যক্তিত্ব বলে মনে করেন।
-
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান











Click it and Unblock the Notifications