ট্যাব কেলেঙ্কারির পিছনে আন্তঃরাজ্য অসাধু চক্র! 'এপিসেন্টার' চোপড়া? জবাব এডিজি দক্ষিণবঙ্গের
West Bengal Tab Scam: ট্যাব কেলেঙ্কারির ঘটনায় উত্তাল বাংলা! কলকাতা সহ একাধিক জেলা থেকে একের পর এক অভিযোগ সামনে আসছে। আর এহেন কেলেঙ্কারির পিছনে আছে আন্তঃরাজ্য অসাধু চক্র। আর এই সংক্রান্ত প্রমাণ্য নথি হাতে এসেছে। এমনকি রাজস্থান, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডেও এহেন অসাধু চক্র কাজ করছে বলে জানালেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার।
এহেন কেলেঙ্কারির ঘটনায় (West Bengal Tab Scam) কার্যত অস্বস্তিতে শাসকদল (West Bengal Govt)। লাগাতার এই ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। আর এই প্রেক্ষাপটে আজ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার।

তিনি বলেন, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যজুড়ে ৯৩টি মামলা দায়ের হয়েছে। ১১ জনকে গ্রেফতারও করা হয়েছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত আছে। ধৃতদের জেরা করে বাকিদেরও ধরার কাজ চলছে বলে জানান ওই পুলিশ আধিকারিক।
তিনি আরও বলেন, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা হয়েছে এই বিষয়ে। দেখা গিয়েছে, মাত্র ১ হাজার ৯১১ পড়ুয়ার সঙ্গে ট্যাব প্রতারণার ঘটনা ঘটেছে। ৯৯ শতাংশেরও বেশি পড়ুয়া ট্যাবের টাকা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন বলে জানান সুপ্রতিম সরকার। যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে তাঁরাও এই টাকা পেয়ে যাবেন। ইতিমধ্যে প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ। এই প্রসঙ্গে তিনি আরও জানান, ধৃতদের কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে নথি।
আর তা দেখে স্পষ্ট যে আন্তঃরাজ্য অসাধু চক্র এর পিছনে কাজ করছে। শুধু বাংলা নয়, রাজস্থান, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডেও এহেন অসাধু চক্র কাজ করছে। ইতিমধ্যে সে রাজ্যের পুলিশ এবং সিআইডির সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন সুপ্রতিম সরকার। পাশাপাশি ন্যাশনাল স্কলারশিপ বলে একটি পোর্টালের সন্ধানও পাওয়া গিয়েছে। সেখানেও একই ভাবে ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ টাকা সাইবার জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে বলেও দাবি পুলিশের।
বলে রাখা প্রয়োজন, ট্যাব কেলেঙ্কারির ঘটনার তথ্য সন্ধানে আজ শুক্রবার বিকাশ ভবনে যান সিটের সদস্যরা। সমস্ত কিছু খতিয়ে দেখেন। আর তা থেকে তদন্তকারীরা মনে করছেন, পুরো কেলেঙ্কারির এপিসেন্টার চোপড়া। এমনকি কোনও থার্ড পার্টির এর মধ্যে যুক্ত থাকতে পারে বলেও আশঙ্কা। এমনকি ডেটা এন্ট্রি কিংবা এই সমস্ত কাজের সঙ্গে কারা যুক্ত সমস্ত কিছু পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications