বিজেপিতে যোগ দিলেন রূপা গঙ্গোপাধ্যায়
কলকাতা, ৭ জানুয়ারি : বিজেপিতে এবার যোগ দিলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার মধ্যরাতে এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন বলে এবিপি আনন্দে প্রকাশিত খবরে জানানো হয়েছে।
প্রায় সাত-আট মাস ধরেই বিজেপির রাজ্য নেতৃত্বর সঙ্গে রূপার কথাবার্তা-আলোচনা চলছিল বলে সূত্রের তরফে জানানো হয়েছে। তবে কোনও রাজনৈতিক দলে যোগ দেওয়ার আগে কোনও হঠকারিতা রূপা করতে চাননি বলেই রূপার ঘণিষ্ঠমহলের দাবি। আর সেই কারণেই দীর্ঘ আলোচনার পর বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রূপা।

আজ, বুধবার হাওড়ার শরৎ সদনে এবিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেন সিদ্ধার্থনাথ সিং।
বাংলা ছবির পাশাপাশি কন্নড়, হিন্দি ছবিতে অভিনয় করেছেন রূপা। তবে রূপার অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট মহাভারত মেগাধারাবাহিক। যেখানে দ্রোপদীর চরিত্রে অভিনয় করে সবার নজরে এসেছিলেন রূপা। অবশেষে ছবিতে গান গেয়ে সেরা সঙ্গীতশিল্পী হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছেন রূপা।












Click it and Unblock the Notifications