Mithun Chakraborty: একটাই সমস্যা! হাসপাতাল থেকে বেরিয়েই এটা কী বললেন মহাগুরু
Mithun Chakraborty: কোনও সমস্যা নেই! একটাই সমস্যা, আমি গোগ্রাসে খাই। হাসপাতাল থেকে বেরিয়েই এমনটাই মন্তব্য করলেন মিঠুন চক্রবর্তী। শুধু তাই নয়, সন্দেশখালি সহ দেব, একাধিক ইস্যুতে মুখ খুললেন তিনি। এমনকি আগামী লোকসভা নির্বাচনে দাঁড়াবেন কিনা তা নিয়েও মন্তব্য করলেন অভিনেতা।
বাংলা একটি সিনেমার জন্যে কলকাতায় শুটিং করছিলেন মহাগুরু। শনিবার সকালে হঠাত করেই বুকে ব্যাথা নিয়ে বেসরকারি একটু হাসপাতালে ভরতি হন (Mithun Chakraborty)। মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ছড়িয়ে পড়ে উদ্বেগ। রবিবার হাসপাতালে ছুটে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির একাধিক নেতা। আজ সোমবার সকালে মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষও। ফোনে কথা বলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খোঁজ নেন শারীরিক অবস্থার।

কিছুটা সুস্থ বোধ করায় আজ সোমবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া হয় অভিনেতাকে (Mithun Chakraborty)। ছুটি পেয়েই কার্যত নিজেকে ফিট বলে দাবি করলেন তিনি। মিঠুন বলেন, কোনও সমস্যা নেই! একটাই সমস্যা, আমি গোগ্রাসে খাই। তবে ডায়াবিটিস রয়েছে এমন রোগীদের কার্যত সাবধান করেন। (Mithun Chakraborty) বলেন, ''যাঁদের ডায়াবিটিস রয়েছে, ভাববেন না মিষ্টি না খেলে কিছু হবে না। খাওয়া নিয়ন্ত্রণ করুন।'' তবে এখন সম্পূর্ণ নিজেকে ফিট বলে দাবি করেন মিঠুন চক্রবর্তী। তবে পুরোদমে শুটিংয়ে ফিরতে আরও কয়েকটা দিন সময় নিতে চান বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথাবার্তা প্রসঙ্গে মুখ খোলেন মিঠুন (Mithun Chakraborty)। বলেন, সবটা তো বলতে পারব না। তবে প্রচণ্ড বোকা খেয়েছি। অনেক বোকেছেন তিনি আমাকে। তবে দারুণ শ্রদ্ধা করি প্রধানমন্ত্রীকে। পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে বাংলা থেকে প্রার্থী হওয়া নিয়ে বিজেপি নেতা বলেন, প্রার্থী হলে আমার ৪২ টি কেন্দ্র কে দেখবে। সব জায়গায় আমি যাব। তবে দল যা সিদ্ধান্ত নেবে তাই হবে। আগামী ১ তারিখ থেকে প্রচার করব।
তবে সন্দেশখালি সহ একাধিক ঘটনায় বাংলার মানুষের জেগে ওঠার সময় হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন মিঠুন। জানান, বাংলার মানুষের এবার জেগে ওঠে দরকার। সময় এসেছ গেছে। অন্যদিকে প্রায় দু'ঘন্টা ধরে বাসন্তী হাইওয়ের উপর বাসে বসে রয়েছেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, শুভেন্দুদাকে আটকানো সম্ভব নয়। অনেক বড় নেতা। সব ভেঙে বেরিয়ে আসবেন। দেব প্রসঙ্গে যদিও কোনও রাজনৈতিক মন্তব্য করতে নারাজ মহাগুরু (Mithun Chakraborty)। শুধু জানান, দেব দেখতে এসেছিল। পলিটিক্যাল কথা আমি বলব না। ইন্টিলিজেন্ট ও খুব।












Click it and Unblock the Notifications