মতুয়াদের অপমান করছে বিজেপি! পঞ্চায়েত ভোটের সিএএ নিয়ে মাস্টারস্ট্রোক অভিষেকের
সিএএ তাসে বিজেপির কাছে মতুয়া ভোট হারাতে হয়েছিল তৃণমূলকে। তা ফিরে পাওয়ার লক্ষ্যে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমে পড়লেন ট্র্যাকে।
সিএএ তাসে বিজেপির কাছে মতুয়া ভোট হারাতে হয়েছিল তৃণমূলকে। তা ফিরে পাওয়ার লক্ষ্যে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমে পড়লেন ট্র্যাকে। নদিয়ার রানাঘাটে মতুয়াগড়ে পা রেখেই হারানো মতুয়া ভোট ফিরে পাওয়ার লক্ষ্যে দিলেন মাস্টারস্ট্রোক।

সামনের বছরের শুরুতেই পঞ্চায়েত নির্বাচন রাজ্যে। তারপরই ২০২৪-এর লোকসভা নির্বাচন। জোড়া নির্বাচনের আগে মতুয়া ভোট ফিরে পেতে বদ্ধপরিকর তৃণমূল। মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেতাদের বার্তা দেওয়ার পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের কাছে করজোড়ে প্রার্থনা রেখেই ক্ষান্ত নন অভিষেক, বিজেপিকেও নিশানা করলেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সিএএ-র কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি। ভুল বোঝানো হচ্ছে। ভোটব্যাঙ্ক ধরে রাখার জন্য অপমান করছেন মতুয়াদের। এবার নিশ্চয় মতুয়ারা বুঝবেন যে, বিজেপি সিএএ-র চাঁদ দেখিয়ে ভোট আদায় করছে। নাগরিকত্ব ইস্যুকে খাঁড়া করে বিজেপি মিথ্যাচার করছে।
অভিষেক বলেন, তিন বছর হয়ে হেল সংশোধিত নাগরিকত্ব আইনের রুল ফ্রেম করা গেল না। সিএএ-ই একমাত্র ভারতীয় আইন, ষেটা আইনসভায় পাস হওয়ার পর কার্যকর হয়নি। এতদিন যত আইন পাস হয়েছে একমাস থেকে দেড়মাসের মদ্য তা কার্যকর হয়েছে, কিন্তু সিএএ হয়নি। কেন হয়নি, তা জানার চেষ্টা করবেন না!
অভিষেক বলেন, এটা আসলে বিজেপির বোকা বানানোর হাতিয়ার। এভাবে। আকাশের চাঁদ ধরার মতো সিএএ না ফ্রেম করে ভোট আদায় করবে বিজেপি। মানুষকে ভুল বোঝাবে। মতুয়াদের অপমান করে যাবে দিনের পর দিন। অভিষেক বলেন, স্বাধীনতার ৭৫ বছর আপনি এ দেশে রয়েছেন। এতদিন পর যদি আপনাকে কেউই আইডেন্টি কার চায়, সেটা কি ভালো লাগবে। তাতে অপমানিত বোধ করবেন না!
অভিষেক বলেন, আমি মনে করি এই সিএএ সামনে খাঁড়া করে বিজেপি আপনাকে অপমান করছে। বিজেপি সরকার আপনাকে এমন এক অবস্থার সামনে দাঁড় করাচ্ছে, যেখানে আপনাকে প্রমাণ করতে হবে আপনি একজন নাগরিক। আপনার বাবা এখানে ৭০ বছর ধরে আছে। কাগজ দেখাতে বলবে, এই অপানের জবাব দেবেন না। এই বলে তিন অসমের কথা মনে করিয়ে দেন, যেখানে ১২ লক্ষ বাঙালির ডিটেনশন ক্যাম্পে ঠাঁই হয়েছিল।
অভিষেক বলেন, এটা অপমান। আপনার অপমান, আমার অপমান। এই অপমানের জবাব দিতে হবে। বিজেপি আপনার সঙ্গে প্রতারণা করছে, তাদের জবাব দিন আসন্ন নির্বাচনে। মনে রাখবেন ভারতবর্ষেক প্রধানমন্ত্রী যেমন নাগরিক, আপনিও নাগরিক। কারণ আপনার ভোটে তিনি নির্বাচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন ঠাকরনগরের ঠাকুরবাড়ি গিয়ে হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে প্রণাম সেরে রানাঘাটে সভা করতে গিয়ে জ্বালাময়ী ভাষণে মতুয়াদের মন জেতার চেষ্টা করলেন অভিষেক।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications