সিবিআই তলব নিয়ে সুপ্রিম কোর্টে মামলা আজই, নিজাম প্যালেসে কি হাজিরা দেবেন অভিষেক?

সিবিআই তলবকে চ্যালেঞ্জ জানিয়ে আজই সুপ্রিম কোর্টে আর্জি জানাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজই সকাল ১১টা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর কীভাবে সিবিআই তাঁকে হািজরা দিতে নোটিস পাঠায় এই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

সু্প্রিম নির্দেশকে অমান্য করে কীভাবে সিবিআই তাঁকে জেরা করতে চাইছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। পুরোটাই কেন্দ্রের মদতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী।

অভিষেক বন্দ্যোপাধ্যায়

কুন্তল ঘোষের অভিযোগ অনেকটা বুমেরাং হয়ে ফিরে এসেছে তৃণমূল কংগ্রেসের কাছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন ইডি তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ তৈরি করছে। এমনকী তাঁর উপর নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। আলিপুর আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়

কুন্তল ঘোষের অভিযোগের পরেই হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেকে ইডি এবং সিবিআই জেরার ক্ষেত্রে অনুমোদন দেন। তিনি পর্যবেক্ষণে বলেছিলেন ইডি-সিবিআই চাইলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারেন। তারপরেই আর সময় নষ্ট না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে আবেদন করেন।

গতকাল সকাল সাড়ে ১০টা নাগাদ সুপ্রিম কোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের িনর্দেশে স্থগিতাদেশ দেয়। তারপরেই আবার দুপুরে ১টা ৪৫ মিনিট নাগাদ সিবিআই নোটিস পাঠায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে কীভাবে এই নোিটস পাঠানো হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

আজই সিবিআইয়ের নোটিসের বিরোধিতায় সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। গতকাল সিবিআইয়ের নোটিস পাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন মোদী সরকারের মদতেই সুপ্রিম নির্দেশকে অমান্য করার সাহস দেখাচ্ছে বিজেপি। সেকারণেই আদালতের নির্দেশের পরেও তাঁকে নোটিস পাঠানো হয়েছে।

গতকাল সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন। তিনি সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছেন চক্রান্ত করে সরকার ফেলার চেষ্টা করছেন অমিত শাহ। তাঁর স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকা মানায় না। প্রসঙ্গত উল্লেখ্য বীরভূমের সভা থেকে অমিত শাহ বলেছিলেন, লোকসভায় রাজ্যে ৩৫টি আসন পেলেই সরকার পড়ে যাবে।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার ফেলার চেষ্টা করছেন অমিত শাহ। সংবিধান লঙ্ঘনের চেষ্টা করছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন কোনওভাবেই তিনি অমিত শাহের এই প্রচেষ্টা সফল হতে দেবেন না। ভোটের আগে রাজ্যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছেন তিনি অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে বিধায়কদের টার্গেট করতে কেন্দ্রীয় এজেন্সি প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে গতকাল গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পাশে দাঁড়িয়েছিলেন তিনি। তাঁর দলের বিধায়কদের ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+