শাহের উপস্থিতিতেই বিপ্লবের রাজ্যে যাচ্ছেন অভিষেক! 'গোপন মিশনে' আগরতলাতে তৃণমূলের পাঁচ বিধায়ক
শাহের উপস্থিতিতেই বিপ্লবের রাজ্যে যাচ্ছেন অভিষেক! 'গোপন মিশনে' আগরতলাতে তৃণমূলের পাঁচ বিধায়ক
হাতে আর কয়েকটি দিন। চলতি মাসের ২৫ নভেম্বর ত্রিপুরাতে পুরসভা নির্বাচন। এবার সে রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই। প্রত্যেকটি কেন্দ্রেই প্রার্থী দিয়েছে তৃণমূল। ইতিমধ্যে জোরদার প্রচার শুরু হয়েছে। আর এই অবস্থায় প্রার্থীদের মনোবল বাড়াতে ত্রিপুরা উড়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিনের সফরে আগরতলা যাচ্ছেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই সফর ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ। জানা গিয়েছে, পুর নির্বাচনের আগে একাধিক কর্মসূচী নিয়েই ত্রিপুরা যাচ্ছেন অভিষেক।

লক্ষ্য মনোবল বাড়ানো
সমস্ত কেন্দ্রেই প্রার্থী দিয়েছে তৃণমূল। বিজেপিকে কোনও জায়গাতে ছাড় দিতে নারাজ তৃণমূল/। তবে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই একের পর এক হামলার ঘটনা ঘটছে। প্রার্থীদের উপর হামলার ঘটনা ঘটছে। সেখাণে দাঁড়িয়ে কার্যত নেতা-কর্মীদের পাশে দাঁড়াতেই ত্রিপুরা ছুটে যাচ্ছেন অভিষেক। চলতি মাসের ২২ তারিখ ত্রিপুরা যাচ্ছেন তিনি। এমনটাই তৃণমূল সূত্রে খবর। কার্যত এনার্জি বুস্টার হতেই তাঁর এই সফর। যদিও তাঁর সফরে একদিকে প্রার্থীদের হয়ে প্রচার করবেন অভিষেক। পাশাপাশি সাংগঠনিক স্তরেও বৈঠক হতে প[আরে বলে খবর। তবে এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অ্যাসিড টেস্ট তৃণমূলের কাছে
বাংলার পর তৃণমূলের পাখির চোখ ত্রিপুরা। আগামী ২০২২ সালে ভোট রয়েছে সেখানে। গত কয়েকমাস ধরে সেখানে ধীরে ধীরে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করেছে তৃণমূল। একাধিকবার বিজেপিশাসিত রাজ্যে গিয়েছেন অভিষেক। তবে আগামী বিধানসভা নির্বাচনের আগে সে রাজ্যে পুরভোট তৃণমূলের কাছে কার্যত অ্যাসিড টেস্ট। আর তাই কোনও জায়গাতেই ফাঁক রাখতে চাইছে না। গত কয়েকমাস ধরে সে রাজ্যে সমিক্ষার কাজ করেছে প্রশান্ত কিশোরের আইপ্যাক। ফলে আইপ্যাকের সাহায্য বড় লড়াইয়ের জন্যে ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল।

একাধিক বিধায়ককে পাঠানো হয়েছে
পাখির চোখ ত্রিপুরা। আর তাই বাংলা থেকে একাধিক নেতাকে বিশেষ দায়িত্ব দিয়ে ত্রিপুরা পাঠালেন অভিষেক। জানা গিয়েছে, পাঁচ বিধায়ককে পাঠানো হয়েছে সেখানে। এছাড়াও আরও নয় বিধায়ককেও পাঠানো হয়েছজে। ইতিমধ্যে তাঁরা ত্রিপুরা পৌঁছে গিয়েছেন। নয় বিধায়ককে ত্রিপুরার বিভিন্ন জায়গার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। মাটি কামড়ে থেকে সাধারণ মানুষের জন্যে জনসংযোগ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও খুবন শীঘ্রই আগরতলা উড়ে যাচ্ছেন কুণাল ঘোষ এবং শান্তনু সেন। উল্লেখ্য, অভিষেক ঘনিষ্ট এই দুই নেতাকে ত্রিপুরাতে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিষেকের সফরের দিনেই ত্রিপুরাতে অভিষেক
আগামী ২৫ নভেম্বর ভোট রয়েছে ত্রিপুরাতে। মোট ১৩টি পুরসভা এবং ৬টি নগর পঞ্চায়েতের ভোট। মোট ৩২৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে। ২৮ নভেম্বর ফলাফল ঘোষণা। বিজেপির কাছেও এই নির্বাচন প্রেস্টিজিয়াস লড়াই। জানা গিয়েছে, সে রাজ্যে পুরসভা নির্বাচবের আগেই পা রাখেছেন অমিত শাহও। যদিও সরকারি কাজে আগামী ২১ তারিখেই ত্রিপুরা যাচ্ছেন তিনি। ২২ তারিখও সে রাজ্যেই থাকবেন। আর সেই দিনেই অভিষেকের এই সফর ঘিরে চড়ছে উত্তেজনার পারদ।












Click it and Unblock the Notifications