২৩ এর পঞ্চায়েতে অনেক ফারাক! মনে করিয়ে উদয়ন-রবীন্দ্রনাথকে বার্তা অভিষেকের

সামনেই পঞ্চায়েত নির্বাচন! আর এরপরেই লোকসভা। কার্যত দুর্নীতি সহ একাধিক ইস্যুতে প্রবল চাপে শাসক-তৃণমূল। এই অবস্থায় কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার উচ্চপর্যায়ের একটি বৈঠক হয় তৃণমূল ভবনে। যেখানে ভার্চুয়ালের মাধ্যমে বিধায়ক এবং জেলার সমস্ত শীর্ষ তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন।

আর সেই বৈঠক থেকেই বিধায়কদের একদিকে কড়া বার্তা দেন অন্যদিকে ব্লক এবং জেলা নেতৃত্বকেও ময়দানে নেমে কাজ করার বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন করা হল না তা নিয়ে সরাসরি বিধায়কদের বার্তা দেন তিনি।

উদয়ন-রবীন্দ্রনাথকে বার্তা অভিষেকের

পাশাপাশি উদয়ন গুহ এবং রবীন্দ্রনাথ ঘোষকেও অভিষেক কড়া বার্তা দিয়েছেন বলে জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, উত্তরে এই দুই নেতার সংঘাতের খবরে মাঝে মধ্যেই অস্বস্তিতে পড়তে হয় তৃণমূলকে। অন্যদিকে ফের একবার বিরোধী শূন্য পঞ্চায়েতের কথা শোনা গিয়েছে দিনহাঁটার বিধায়কের মুখে। বলেন, জেতা তো দূরের কথা, একজন বিরোধী প্রার্থীও যেন দাঁড়াতে না পারে।

এরপরেও কেউ দাঁড়ালে এই দায় তৃণমূল প্রধান এবং ব্লক সভাপতিদের বলেও দাবি করেন উদায়ণ গুহ। এহেন মন্তব্যেও দলকে অস্বস্তিতে পড়তে হয়। সেখানে দাঁড়িয়েই এই বার্তা বলে মনে করা হচ্ছে। তবে গতবারের তুলনায় এবার পঞ্চায়েত ভোট আলাদা বলেও এদিন দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন, পঞ্চায়ত করে খাওয়ার জায়গা নেই। এমনকি কোনওরকম গা-জোয়ারি চলবে না বলেও এদিন জেলা নেতৃত্বকে স্পষ্ট বার্তা ওই বৈঠক থেকে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি নিজের জায়গা ঠিক করতে দলের সর্বনাশ কেউ করবেন ভেবে থাকলেও তা বরদারস্থ নয় বলে জানিয়ে দিয়েছেন তিনি।

কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও

সাংসদের কথায়, ২০১৮ এবং ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে অনেক ফারাক। বিধায়ক কিংবা সাংসদের যেমন অগ্নিপরিক্ষা দিয়ে উঠে আসতে হচ্ছে তেমন পঞ্চায়েতের ক্ষেত্রেই হবে। তবে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই নিয়েও বার্তা দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। জেলা নেতৃত্বকে বার্তা দিয়ে বলেন, আপনাদের রেকমেন্ডেশন দলকে পাঠান। সবার সঙ্গে আলোচনা করে নাম পাঠান।

তবে চূড়ান্ত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ই বাছবেন বলে এদিন জানিয়েছেন অভিষেক। তবে বেশ কিছু নাম এসেছে। খোঁজ নিয়ে দেখা গিয়েছে তাঁদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ রয়েছে। ফলে তাঁদের প্রার্থী করা হবে না বলেও এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদিও শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট নিয়ে আশঙ্কাতেই রয়েছে বিরোধীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+