মোহভঙ্গ! বিজেপিতে যোগ দেওয়ার ২৪ ঘণ্টা পরেই ফের তৃণমূলে ফিরলেন পঞ্চায়েত সদস্যরা

মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন হুগলির চাঁপাডাঙা ও খানপুর পঞ্চায়েত ১৭ সদস্য। তারপর ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন হুগলির চাঁপাডাঙা ও খানপুর পঞ্চায়েত ১৭ জন সদস্য। তারপর ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪৮ ঘণ্টা নয়, মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দলত্যাগীদের তৃণমূলে ফিরিয়ে মুকুল রায়কে মোক্ষম বার্তা দিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গা বাঁচাতে দল ছেড়ে নাটক

গা বাঁচাতে দল ছেড়ে নাটক

অভিষেক বলেন, মুকুল রায় নিজে গা বাঁচাতে দল ছেড়েছেন। তৃণমূলে তাকাকালীন দলবদলের নাটক করিয়ে বিভ্রান্ত করেছেন অনেকবার, এখন বিজেপিতে গিয়েও তিনি নাটক করছেন। দলে নম্বর বাড়াতে তিনি মিথ্যা তথ্য পরিবেশন করছেন বলেও অভিযোগ করেন অভিষেক। তারপর সদস্য়জের সঙ্গে নিয়ে তিনি বলেন, চাঁপাডাঙা ও খানপুর পঞ্চায়েত তাঁদের দখলেই রয়েছে।

চাঁপাডাঙা ও খানপুর তৃণমূলেরই

চাঁপাডাঙা ও খানপুর তৃণমূলেরই

চাঁপাডাঙা ও খানপুর তৃণমূলেরই
মঙ্গলবার মুকুল রায় ঘোষণা করেন, হুগলির আরামবাগের দুটি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছে। খানপুর ও চাঁপাডাঙা গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য যোগ দিয়েছেন বিজেপিতে। এই খবরকে মিথ্যা বলে এদিন ব্যাখ্যা করেন অভিষেক। তারপর বলেন ওই পঞ্চায়েত তৃণমূলের দখলেই রয়েছে। এরপরই তিনি সিংহভাগ সদস্য তাঁদের সঙ্গে আছেন বলে দাবি করেন।

৪৮ ঘণ্টার চ্যালেঞ্জে ২৪ ঘণ্টাতেই সফল

৪৮ ঘণ্টার চ্যালেঞ্জে ২৪ ঘণ্টাতেই সফল

মুকুলের উদ্দেশ্যে অভিষেক বলেন, আপনি বলছেন ১৭ জন বিজেপিতে যোগ দিয়েছেন। তাহলে সাংবাদিক সম্মেলনে কেন মাত্র ৪ জন? এরপর মুকুল রায়কে উদ্দেশ্য করে অভিষেকের উক্তি, যাঁরা বিজেপিতে গিয়েছিলেন, তাঁরা ফের তৃণমূলে ফিরে এসেছে। ২৪ ঘণ্টাতেই মোহভঙ্গ হয়েছে বিজেপিতে। বাকিতা বিজেপিতে যায়নি তৃণমূলেই আছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+