বিজেপি বাঙালির জীবন নিয়ে রাজনীতির খেলা খেলছে, কড়া জবাবে অভিষেক যা বললেন
অনেক শরীরে গোপনে বাসা বেঁধেছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোনও উপসর্গ নেই, বোঝার উপায়ও নেই। এই অবস্থায় ব়্যাপিড টেস্ট ছাড়া অন্য কোনও উপায়ও নেই। কিন্ত রাজ্যে যথেষ্ট পরিমাণ টেস্ট হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
অনেক শরীরে গোপনে বাসা বেঁধেছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোনও উপসর্গ নেই, বোঝার উপায়ও নেই। এই অবস্থায় ব়্যাপিড টেস্ট ছাড়া অন্য কোনও উপায়ও নেই। কিন্ত রাজ্যে যথেষ্ট পরিমাণ টেস্ট হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তারই পরিপ্রেক্ষিতে কিট নিয়ে কেন্দ্রকে দুষলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কিটের গুণগত মান খারাপ হওয়া দুর্ভাগ্যজনক
এতদিন রাজ্যগুলিকে জরুরি ভিত্তিতে ব়্যাপিড টেস্টের জন্য চাপ দিচ্ছিল কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু চিনা কিটগুলি ত্রুটিপূর্ণ বলে একাধিক রাজ্য বারবার সরব হওয়ার পর আপাতত দুদিন বন্ধ রাখা হয়েছে পরীক্ষা। নাইসেডও সমস্ত কিট তুলে নিয়েছে। এমনও জানানো হয়েছে- কিটের গুণগত মান খারাপ হওয়া দুর্ভাগ্যজনক।

কেন্দ্রের এই ব্যর্থতা তুলে ধরেই একহাত অভিষেকের
কেন্দ্রের এই ব্যর্থতা তুলে ধরেই একহাত নিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য তাঁর টুইট বার্তাএকেই তো আপনারা আইসিএমআরের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে ত্রুটিপূর্ণ কিট পাঠিয়েছেন, তারপর রাজ্যকে অন্ধকারে রেখে কেন্দ্রীয় দলকে পাঠিয়ে দিচ্ছেন।

আপনাদের নেতারা মিথ্যা প্রোপাগান্ডা করে চলেছেন
অভিষেকের আরও অভিযোগ, করোনার লড়াইয়ের নাম করে বাঙালিদের জীবন নিয়ে খেলছেন আপনারা। আপনাদের নেতারা মিথ্যা প্রোপাগান্ডা করে চলেছেন। পরীক্ষার সংখ্যা নিয়েও আপনারা নিজেদের ব্যর্থতা ঢাকতে রাজ্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। করোনার সময়ে রাজনীতি করবেন না।

রাজনীতি করতেই কেন্দ্রের প্রতিনিধি দল পাঠানো
তিনি বলেন, করোনার মতো সাঙ্ঘাতিক এক সংক্রমণ বিশ্বজুড়ে মহামারীর সৃষ্টি করেছে। এই অবস্থায় কেন্দ্র-রাজ্য কোথায় একসঙ্গে কাজ করবে না করোনা মোকাবিলা নিয়ে রাজনীতি করছে কেন্দ্র। রাজনীতি করতেই কেন্দ্রের প্রতিনিধি দল পাঠানো হয়েছে রাজ্যকে অন্ধকারে রেখে।












Click it and Unblock the Notifications