Abhishek Banerjee: নির্ধারিত সময়েই ইডির দফতরে হাজিরা অভিষেকের, কী কী প্রশ্নপত্র তৈরি রেখেছে ইডি
নিয়োগ দুর্নীতি মামলায় ফের হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গতকালই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। এর আগে ৯ অক্টোবর তলব করা হয়েছিল তাঁকে। তার ১ মাসের মধ্যে ফের তলব করা হল তাঁকে।
উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাঁকে হয়রান করতে বারবার তলব করা হয়েছে তাঁকে। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস নেতারা এই নিয়ে সরব হয়েছে। ইডিকে তদন্তে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তাই এবার হাজিরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ে তাঁর সংস্থা লিপস অ্যান্ড বাউনডসের আয়-ব্যায়ের হিসেবে যে কাগজপত্র জমা দিয়েছিলেন ইডির দফতরে তা নিয়েই তাঁকে প্রশ্ন করা হবে বলে মনে করা হচ্ছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে অভিষেকের কোম্পানি লিপস অ্যান্ড বাউনডসের। কোটি কোটি টাকা নাকি তাঁর কোম্পানির মাধ্যমে লেনদেন হয়েছে। কালীঘাটের কাকুকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছিল ইডি।
আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করার কথা বলেছিল ইডি। কিন্তু আদালত নির্দেশ দিয়েছিল যে তাঁকে পুজোর সময় তলব করা যাবে না। সেকারণে পুজোর কটাদিন তলব করা হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পুজো মিটতেই তাঁকে তলব করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে সাড়া দিয়ে আজ হাজিরা দিয়েছেন তিনি।
সকাল ১১টা নাগাদ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। সেই সময়ের মধ্যেই তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছন। ১০টা ৪২ মিনিট নাগাদ তিনি বাড়ি থেকে বেরোন। সকাল ১১টা ৫ নাগাদ তিনি ইডির দফতরে হাজিরা েদন। ইতিমধ্যেই অভিষেককে জেরা করতে একাধিক প্রশ্নপত্র তৈরি রেখেছে ইডি। আজ তাঁর বয়ান রেকর্ড করা হবে।
এর আগে জেরা থেকে বেরিয়ে ইডিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১ টাকার দুর্নীতি প্রমাণ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই িনয়ে গত ৬ মাসে ৬ বার তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কখনও ইডি কখনও সিবিআই তাঁকে তলব করে জেরা করেছে। এমনকী তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও তলব করে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।












Click it and Unblock the Notifications