Abhishek Banerjee: বৈঠকে রাজ্যপালকে কী বললেন অভিষেক? তিন প্রশ্নের অন্তরালে তৃণমূলের কোন পরিকল্পনা

ধর্নার ৫ দিন পর রাজ্যপাল সময় দিলেন। মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। রাজ্যপালের সঙ্গে ২০ মিনিট বৈঠক করেছেন তাঁরা সেই ২০ মিনিটের বৈঠকে মূলত ৩ প্রশ্ন রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

১০০ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র। রাজ্যের অসংখ্য গরিব মানুষের অধিকারের টাকা দেওয়া হচ্ছে না বলে দিল্লিতে গিয়ে ধর্না দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। প্রথম সাক্ষাতেই তাই রাজ্যপালের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা অনুরোধ জানিয়েছেন, ১০০ দিনের কাজের যে টাকা আটকে রেখেছে কেন্দ্র সেটা যেন দ্রুত দেওয়ার ব্যবস্থা করা হয়।

Abhishek Banerjee

কেন্দ্রকে যেন রাজ্যপাল জানতে চান কেন ২ বছরের বেশি সময় ধরে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে। রাজ্যের ২১ হাজারের বেশি রাজ্যবাসী ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না। কেন ২ বছরের বেশি সময় ধরে তাঁদের পরিশ্রমের অর্থ আটকে রাখা হয়েছে।

দ্বিতীয় প্রশ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে অনুরোধ জানিয়েছেন, কেন্দ্র যদি সত্যি টাকা আটকে দিয়ে থাকে তাহলে কেন টাকা আটকে রাখা হয়েছে তা যেন তিনি কেন্দ্রের কাছে সবিস্তারে জানেন। প্রসঙ্গত উল্লেখ্য আগেই কেন্দ্রের প্রতিনিধি দলের রিপোর্টের ভিত্তিতে ব্যাপক দুর্নীতি ধরা পড়ার কারণে নাকি ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে বলে জানানো হয়েছিল।

তৃতীয় প্রশ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছেন, মনরেগা প্রকল্প অনুযায়ী ১৫ দিনের কাজের ভিত্তিতে টাকা দেওয়া হয়। ১৬ দিন থেকে প্রাপ্য টাকা না পেলে তাঁদের দিন হিসেবে ০.০৫ শতাংশ হারে ক্ষতিপূরণ দিতে হবে। কাজেই শুধু ২ বছরের টাকা নয় ক্ষতিপূরণের টাকাও কেন্দ্রকে দিতে হবে। সেক্ষেত্রে কেন্দ্র কী করবে বলে জানতে চাওয়া হয়েছে।

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেই সন্ধের বিমানে দিল্লি উড়ে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কোন কারণে তিনি দিল্লি গেলেন না তাঁকে দিল্লিতে তলব করা হল এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। ১০০ দিনের কাজের টাকা আদায়ে দিল্লি পর্যন্ত ছুটে গিয়েছিলেন অভিষেকরা। সেখানে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করা হয়েছে। সেখান থেকেই কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+