বিচার ব্যবস্থা নিয়ে রাজ্যপালকে জবাব! পিএসসি-এসএসসিতে সিবিআই নিয়েও বার্তা অভিষেকের
বিচার ব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কড়া ভাষায় অভিষেকের এহেন মন্তব্যে তোপ দাগেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সীমা অতিক্রম অভিষেক করছে বলেও মন্তব্য করেছেন তিনি।
বিচার ব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কড়া ভাষায় অভিষেকের এহেন মন্তব্যে তোপ দাগেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সীমা অতিক্রম অভিষেক করছে বলেও মন্তব্য করেছেন তিনি। আর এহেন মন্তব্যে পালটা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বললেন, মৌচাকের ঠিক জায়গাতে ঢিল পড়েছে।

শুধু তাই নয়, এসএসসি, পিএসসিতে সিবিআই তদন্তেরও নির্দেশ নিয়ে মন্তব্য উঠে আসে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের মুখে।
আজ সোমবার শ্যামনগর-ভাটপাড়া অঞ্চলে তৃণমূল তাঁদের শক্তি প্রদর্শন করে। সাংসদ অর্জুন সিংয়ের তৃণমূলে যোগদানের পরেই ওই অঞ্চলে এটাই সবথেকে বড় সভা অভিষেকের। আর সেই সভা থেকেই রাজ্যপালকে তীব্র তুলোধোনা তাঁর। শুধু তাই নয়, এসএসসি-পিএসসিতে যত খুশি সিবিআই দিলেও আমার কাঁচকলা বলে মন্তব্য তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
বলেন, গত সভায় আমি বিচারব্যবস্থা নিয়ে একটা মন্তব্য করেছিলাম। কিন্তু উত্তর দিচ্ছেন রাজ্যপাল। রাজ্যপালকে নিয়ে তো কিছু বলিনি। ঠিক জায়গায় ঢিলটা পড়েছে বলে তোপ অভিষেকের। তাঁর মন্তব্য, মৌচাকে ঢিল পড়েছে। শুধু তাই নয়, আমি বিচার নিয়ে সমালোচনা করতেই পারি। সেই অধিকার রয়েছে বলে মন্তব্য সাংসদের।
আর এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়েই সাংসদ আরও বলেন, যদি কোনও বিচারে কেউ বলে মার্ডার কেসে তদন্ত হবে না। এফআইআর করা যাবে না তাহলে সীমারেখা কে লঙ্ঘন করছে। আর তা বলতে গিয়ে অভিষেক বলেন, বিচার ব্যবস্থাকে আমি সম্মান করি। কিন্তু বলছে কিনা এসএসসিতে সিবিআই দিয়েছে বলে কিনা গায়ে আমার জ্বালা লেগেছে। আর এরপরেই সুর চড়ান তিনি।
বলেন, পিএসসি, সিবিআই সারদা-নারদা যাতে খুশি সিবিআই দাও। আমার কাঁচকলা। কিছু যায় আসে না বলে মন্তব্য অভিষেকের। আর এরপরেই সিবিআইয়ের নিরাপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, মদন মিত্র সুদীপ্ত সেনের সঙ্গে বসেছিল বলে তিন বছর জেল খেটেছে।
কিন্তু নীরব মোদীর সঙ্গে একমঞ্চে মোদীও ছিলেন, কিন্তু তাঁর জেল হবে না কেন তা নিয়ে প্রশ্ন সাংসদের। দিচারিতা করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর। পাশাপাশি নাম না করে শুভেন্দু অধিকারীকেও আক্রমণ শানান অভিষেক। বলেন, একজনকে প্রোটেকশন দেব বলে সব ইচ্ছা করব তা ঠিক নয় বলে মন্তব্য।
বিচার ব্যবস্থা নিয়ে বলতে গিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এখনও অনেকে আছেন যারা বিচার ব্যবস্থায় মেরুদন্ড সোজা করে কাজ করে। সুপ্রিম কোর্ট মেরুদন্ড সোজা রেখে কাজ করে বলে ভারত ধ্বংস হয়ে যায়নি বলেও মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো'র।
-
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব











Click it and Unblock the Notifications