তন্ত্রসাধনার বলি! ত্রিশূল পোতা, পাশে আদিবাসী যুবকের দেহ, নেপথ্যে সম্পর্কের জটিলতা
তন্ত্রসাধনার নামে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে আদিবাসী যুবককে খুন করা হল। পূর্ব বর্ধমানের বুদবুদে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। এই ঘটনার পিছনে রয়েছে সম্পর্কের জটিলতা।
তন্ত্রসাধনার নামে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে আদিবাসী যুবককে খুন করা হল। পূর্ব বর্ধমানের বুদবুদে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। এই ঘটনার পিছনে রয়েছে সম্পর্কের জটিলতা। সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছিল যুবক। এরপরই প্রথম পক্ষের স্ত্রীয়ের পরিবারের তরফে এই ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ। পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার রাতে রাজু নামে ওই আদিবাসী যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। বুধবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশেই মাটিতে ত্রিশূল পোতা ছিল। ছিল তন্ত্রসাধনার অন্যান্য সরঞ্জামও। তা দেখেই স্থানীয়রা মনে করছেন, গ্রামের বাইরে এই এলাকায় তন্ত্রসাধনা করা হয়েছিল।
আর এই তন্ত্রসাধনায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় রাজুকে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। ধৃত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। তাদের জিজ্ঞাসাবাদ করে কারা কারা এই ঘটনায় জড়িত ছিল, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে। এই ঘটনার পিছনে রয়েছে সম্পর্কের জটিলতা।
পুলিশ জানতে পেরেছে, সম্প্রতি রাজু দ্বিতীয় বিয়ে করে। তারপর থেকেই প্রথম পক্ষের স্ত্রীর পরিবারের সঙ্গে তার ঝামেলা বাধে। তা নিয়ে অশান্তিও চলছিল। এই খুনের পিছনে রাজুর প্রথম পক্ষের স্ত্রী থাকতে পারে বলে মনে করছে রাজুর পরিবারের সদস্যরা।প্রথম পক্ষের স্ত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগও করা হয়। তা খতিয়ে দেখছে পুলিশ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications