চাকরির টোপ দিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে খুন দাঁতনের আদিবাসী কিশোরীকে

এবার হরিয়ানায় খুন বাঙালি আদিবাসী কিশোরী! গ্রামেরই এক যুবক চাকরির টোপ দিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে ওই আদিবাসী কিশোরীকে খুন করে বলে অভিযোগ।

পশ্চিম মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি : এবার হরিয়ানায় খুন বাঙালি আদিবাসী কিশোরী! গ্রামেরই এক যুবক চাকরির টোপ দিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে ওই আদিবাসী কিশোরীকে খুন করে বলে অভিযোগ। মঙ্গলবার রাতে ওই কিশোরীর দেহ নিয়ে আসা হয় পশ্চিম মেদিনীপুরের দাঁতনের গ্রামে। পুলিশ জানিয়েছে, নিহত কিশোরীর নাম সরস্বতী মুর্মু। এই ঘটনায় পুলিশ সুবল বারিক নামে এক যুবককে গ্রেফতার করেছে।

ঘটনার সূত্রপাত বছর দু'য়েক আগে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা ওই কিশোরীদের অভাবের সংসার। গ্রামেরই এক যুবক তাকে কাজের টোপ দেয়। সংসারের দৈনদশ্য দূর করতে ওই যুবকের ডাকে সাড়া দিয়ে হরিয়ানায় চলে যায় কিশোরী। তারপর থেকে বাড়ির সঙ্গে সেই অর্থে কোনও যোগাযোগ ছিল না।

চাকরির টোপ দিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে খুন দাঁতনের আদিবাসী কিশোরীকে

বেশ কিছুদিন সরস্বতীর সঙ্গে কোনও যোগাযোগ করতে পারছিলেন না বাড়ির লোকজন। এরপর তাঁরা দাঁতন থানায় অভিযোগ দায়ের করেন। সেইমতো দাঁতন পুলিশ হরিয়ানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তারপরই খবর আসে হরিয়ানায় ওই কিশোরীর রহস্যজনক মৃত্যুর। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দাঁতন থানার পুলিশের সহায়তায় হরিয়ানা থেকে ফিরিয়ে আনা হয় দেহ।

এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে এটি একটি খুনের ঘটনা। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সুবল বারিক নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ এই খুনের মোটিভ জানতে তদন্ত শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+