বারাকপুর শ্যুট আউটে গুলিবিদ্ধ কাউন্সিলর! চাপানউতোর শুরু তৃণমূল-বিজেপির
বারাকপুর শ্যুট আউটে গুলিবিদ্ধ কাউন্সিলর! চাপানউতোর শুরু তৃণমূল-বিজেপির
দুষ্কৃতীর গুলিতে গুরুতর জখম হলেন বারাকপুর দু-নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর। বরাতজোরে তাঁর প্রাণ রক্ষা হয়। গুলি লাগে তাঁর বাঁ-পায়ে। গুরুর জখম অবস্থায় তাঁকে বারাকপুরের বিএন বসু হাসপাতালে ভর্তি করা হয়। পরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

শনিবার সন্ধ্যায় ইছাপুর মায়াপল্লি এলাকায় বিদায়ী তৃণমূল কাউন্সিলর চম্পা দাস বাড়িতেই ছিলেন। তখন চার দুষ্কৃতী বাইকে চেপে এসে হগানা দেয়। বাড়ির বাইরে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। বাঁ-পায়ে গুলি লেগে মাটিতে পড়ে যান কাউন্সিলর। গুলি চালিয়েই চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রতিবেশীরা গুলির আওয়াজ শুনে ছুটে আসেন। এরপর প্রতিবেশীরাওই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়।
নির্দল প্রার্থী হিসেবে পুর নির্বাচনে জিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন চম্পা দাস। এই ঘটনায় তৃণমূল ও বিজেপির মধ্যে চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগের তির বিজেপির দিকে। বিজেপি পাল্টা জানিয়েছে এই ঘটনার পিছনে রয়েছে তৃণমূলেরই অন্তর্দ্বন্দ্ব। আবার এমনও মনে করা হচ্ছে পুরনো কোনও শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে। বেশ কিছুদিন ধরে স্থানীয় দুষ্কৃতীর সঙ্গে তাঁর ঝামেলা চলছিল বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications