যাত্রীবোঝাই বাস উল্টে খাদের কিনারায়, মোদী-রাজ্যে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২১

প্রায় ৫০ জন যাত্রী নিয়ে একটি বাস উল্টে গেল খাদের কাছে। সোমবার গুজরাটের অমবাজি শহরে এই দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন।

প্রায় ৫০ জন যাত্রী নিয়ে একটি বাস উল্টে গেল খাদের কাছে। সোমবার গুজরাটের অমবাজি শহরে এই দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। ত্রিশুলিয়া ঘাটের কাছে একটি বিলাসবহুল বাস উল্টে যায়। বাসের ভিতরে ৫০ জনেরও বেশি লোক ছিল। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মানুষকে নিয়ে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে।

যাত্রীবোঝাই বাস উল্টে খাদের কিনারায়, মৃত ২১

গুজরাটে ভয়াবহ এই পথ দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, দুর্ঘটনার কারণে প্রাণহানিতে আমি অত্যন্ত মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি তিনি সমবেদনা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী মোদী এদিন টুইট করে এই বার্তা দিয়েছেন।

দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলে যাতে সঠিক চিকিৎসা পান তার সুবন্দোবস্ত করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। পুলিশ প্রশাসন দ্রুততার সঙ্গে উদ্ধারের পর হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে মৃতদেরও পাঠানো হয়ছে হাসপাতালে। তাঁদের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয় হাসপাতালে। এই ঘটনায় শোকের ছায় নামে এলাকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+