Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তিরন্দাজের তিরে এফোঁড়-ওফোঁড় কিশোরীর গলা, কীভাবে ঘটল এই ঘটনা

বোলপুরের ক্রীড়াকেন্দ্রে এক মনে তিরন্দাজি অনুশীলন করছিল জোয়েল শেখ নামে এক কিশোর। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ক্রীড়াকেন্দ্রের মাঠ দিয়েই হাঁটছিল কিশোরীটি। তখনই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।

ক্রীড়াকেন্দ্রে তিরবিদ্ধ হল এক কিশোরী। তিরন্দাজির অনুশীলন করার সময় একটি তির এসে বিঁধে যায় কিশোরীর গলায়। সোমবার সকালে বীরভূমের বোলপুরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। তিরবিদ্ধ কিশোরীকে ভর্তি করা হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুশীলনরত এক তিরন্দাজের ছোড়া তির লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে কিশোরীর গলায়।

তিরন্দাজের তিরে এফোঁড়-ওফোঁড় কিশোরীর গলা, কীভাবে ঘটল এই ঘটনা

এদিন সকালে বোলপুরের ক্রীড়াকেন্দ্রে এক মনে তিরন্দাজি অনুশীলন করছিল জোয়েল শেখ নামে এক কিশোর। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ক্রীড়াকেন্দ্রের মাঠ দিয়েই হাঁটছিল কিশোরীটি। অন্যমনস্কভাবেই সে হাঁটছিল। আচমকাই একটি তির ছুটে এসে গলায় বিদ্ধ হয়। আর্ত চিৎকারে মাটিতে লুটিয়ে পড়ে কিশোরী।

এই ঘটনায় হকচকিয়ে যায় শিক্ষানবীশ তিরন্দাজ জোয়েল শেখ। স্থানীয়রা ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিশোরীর গলার চামড়া ভেদ করে যায় তিরটি। সেই অবস্থাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অপারেশন করে তিরটি বের করা হয়। কিশোরীর অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিরবিদ্ধ কিশোরীর বাড়ি গঙ্গারামপুরে। তার বাড়িতেও খবর দেওয়া হয়।

যার হাত থেকে তির ছুটে এসে এই বিপত্তি, সেই জুয়েল শেখ জানায়, 'আমি একটু খেয়াল করতে পারিনি। এক মনে অনুশীলন করছিলাম। হাত থেকে তির ছুটে যাওয়ার পর বুঝতে পারি সাংঘাতিক ঘটনা ঘটে গিয়েছে। নিজেকেই অপরাধী মনে হচ্ছে। কিন্তু আমার কিছু করার ছিল না। সান্ত্বনা দেওয়ার ভাষাও নেই আমার।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+