বিবস্ত্র অবস্থা, গলায় ফাঁস! রাতভর নিখোঁজ নাবালিকার দেহ বাড়ির পাশের জঙ্গলে
রাতভর নিখোঁজ থাকার পর নাবালিকার দেহ উদ্ধার হল জঙ্গল থেকে। অভিযোগ, নাবালিকাকে ধর্ষণ করে গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে।
রাতভর নিখোঁজ থাকার পর নাবালিকার দেহ উদ্ধার হল জঙ্গল থেকে। অভিযোগ, নাবালিকাকে ধর্ষণ করে গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। নৃশংস এই ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায়।

অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় বছর ১১-র বালিকা। রাতভর তন্নতন্ন করে খুঁজেও তার কোনও হদিশ পাওয়া যায়নি। এরপর সকালে স্থানীয় এলাকারই এক জঙ্গল থেকে নাবালিকার দেহ পাওয়া যায়। তার গলায় ফাঁসের দাগ ছিল। তা থেকেই সন্দেহ তাকে খুন করা হয়েছে শ্বাসরোধ করে।
পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালানো হয়েছে। রাতভর যৌন নির্যাতন চালানোর পর তাকে খুন করে ফেলে যাওয়া হয় জঙ্গলে। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন সকাল থেকে আসানসোলের জামুড়িয়া চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় জনতা।
নিহত বালিকা পঞ্চম শ্রেণির ছাত্রী। গত সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিল সে, কিন্তু রাতভর ফিরে আসেনি বাড়িতে। সকালে উদ্ধার হল প্রায় বিবস্ত্র দেহ। ওই বালিকার গলায় ফাঁসের দাগ ছিল। দেহ উদ্ধার হয় বাড়ির পাশেই একটি ঝোপে। তা থেকে তদন্তকারীদের দাবি দুষ্কৃতীরা অন্য জায়গায় খুন করে দেহ ফেলে যায় ওই এলাকায়। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications