মিসড-কল প্রেম! প্রেমিকের সঙ্গে ‘প্রথম দেখা’র দিনেই চরম খেসারত দিল কিশোরী

মোবাইলে একটা মিসড কল এসেছিল। তা থেকেই প্রেম। নিত্যদিন মোবাইলেই চলত প্রেমালাপ। ফোনালাপ বেশ কিছুদূর গড়াতোই এবার ডাক এল প্রেমিকের।

মোবাইলে একটা মিসড কল এসেছিল। তা থেকেই প্রেম। নিত্যদিন মোবাইলেই চলত প্রেমালাপ। ফোনালাপ বেশ কিছুদূর গড়াতোই এবার ডাক এল প্রেমিকের। সেই ডাক পেয়েই ছুটে গিয়েছিল প্রেমিকা। কিন্তু অজানা, অচেনা, অপরিচিত যুবকের সঙ্গে দেখা করতে গিয়েই চরম মূল্য চোকাতে হল কিশোরীকে। যুবকের ফাঁদে পড়ে ধর্ষিতা হল কিশোরী।

মিসড-কল প্রেম! ‘প্রথম দেখা’র খেসারত দিল কিশোরী

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বীরভূমের রামপুরহাটে। রামপুরহাটেরই দাদাপুর গ্রামের বাসিন্দা কিশোরী। দিন কয়েক আগে তাঁর মোবাইলে একটি মিসড কল আসে। ওই মিসড কলের সূত্র ধরেই ফোনালাপ হয় এক যুবকের সঙ্গে। প্রথম ফোনালাপেই প্রেম। তারপরই আসে দেখা করার ডাক। আর প্রথম প্রেমের ডাক পেয়ে কিশোরীও ছুটে যায়।

ওই যুবকের সঙ্গে দেখা করতে শুক্রবার রামপুরহাট হাই মাদ্রাসা স্কুলে গিয়েছিল কিশোরী। এরপর তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। যুবক তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। নিয়ে যায় মারগ্রামে নিজের বাড়িতেও। সেখানেই ফাঁকা বাড়িতে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

শনিবার এই ঘটনায় রামপুরহাট থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কিশোরী। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত যুবক ঘটনার পর থেকেই পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযোগকারিনীর মেডিকেল টেস্টও করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+