Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বজবজে জুয়া খেলার প্রতিবাদ করে খুন এক যুবক

বজবজ, ২ মে : দক্ষিণ ২৪ পরগনার বজবজে খুন করা হল ১৮ বছরের যুবক শেখ মফিদুলকে। তাঁর 'অপরাধ', সে এলাকায় রমরমিয়ে চলা জুয়া খেলার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। আর এতবড় 'অপরাধ' মুখ বুজে মেনে নেয়নি দুষ্কৃতীরা।

গভীর রাতেই বাড়িতে চড়াও হয়ে তাঁকে টেনে নিয়ে গিয়ে গুলি করে খুন করা হয়। এই ঘটনায় অভিযোগ উঠেছে স্থানীয় দুষ্কৃতী আক্রমের বিরুদ্ধে। এমনকী সে মসিদুলের দেহও তুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

বজবজে জুয়া খেলার প্রতিবাদ করে খুন এক যুবক


ঘটনা জানতে পেরে এলাকার মানুষজন জেগে গেলে সে দেহ ফেলেই পালিয়ে যায় বলে জানা গিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় মেলা বসেছে। সেই উপলক্ষ্যে রমরমিয়ে চলছে জুয়া খেলা। শুক্রবার রাতে সেই জুয়া খেলা নিয়ে ঝামেলা বাধে। মৃতের স্বজনেরা জানিয়েছেন, জুয়ার প্রতিবাদ জানিয়েছিল মফিদুল। এরপর নাকি বন্ধ হয়ে গিয়েছিল জুয়ার ঠেক।

কিন্তু রাত দেড়টা নাগাদ মফিদুলের বাড়িতে দলবল নিয়ে চড়াও হয় জুয়াড়ি বলে নামডাক থাকা আক্রম। এরপরই মফিদুলকে বাড়ির বাইরে টেনে নিয়ে গিয়ে গুলি করে খুন করা হয়।

ঘটনার পর রাতেই ক্ষোভে ফুঁসে ওঠে এলাকার মানুষ। খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত এসপি অর্ণব বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এই ঘটনায় আপাতত ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+