রাজ্যের ৯০ শতাংশ অটোই বেআইনি, স্বীকার করলেন পরিবহণ মন্ত্রী

গতকাল বিরোধীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "কলকাতা-সহ বাকি রাজ্যে যে অটোরিকশাগুলি চলে, তার ৯০ শতাংশই বেআইনি। এদের কোনও বৈধ কাগজপত্র নেই। এরাই রাস্তায় নানা ধরনের গণ্ডগোল পাকায়।" পাশাপাশি, রাজ্যের সার্বিক পরিবহণ ব্যবস্থার হাল যে কতটা করুণ, তা মদনবাবুর কথা থেকে পরিষ্কার হয়েছে। তিনি জানিয়েছেন, পরিবহণের জন্য বেসরকারি যানবাহনের ওপরই নির্ভর করতে হয়। রাজ্যে সরকারি বাসের সংখ্যা যেখানে ২৪৪১, সেখানে বেসরকারি বাস হল ৩৬,৮৯৩টি। চেষ্টা করা হচ্ছে আরও বেশি সরকারি বাস নামানোর। এ জন্য পুজোর আগেই কলকাতা ও শহরতলিতে ৪০০টি নতুন বাস নামাবে সরকার।
মদন মিত্র জানিয়েছেন, অটোয় 'হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট' বসানোর প্রক্রিয়া শুরু হবে আগামী ১ জুলাই থেকে। এ ব্যাপারে ডান-বাম, সব অটো ইউনিয়নই সরকারের সঙ্গে সহযোগিতার আশ্বাস দিয়েছে। ১ জুলাই থেকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে মোটর ভেহিকলস দফতরের বেলতলা অফিসে। আর নতুন নম্বর প্লেট সংগ্রহ করতে হবে দফতরের কসবা অফিস থেকে। এ ছাড়াও কলকাতায় আরও সাড়ে তিন হাজার ট্যাক্সির পারমিট দেওয়া হবে।
ঘনিষ্ঠ মহলে মদনবাবু বলেছেন, বেআইনি অটোর দৌরাত্ম্যে সাধারণ যাত্রীরা হয়রান হন, এটা সত্যি ঘটনা। তাই তিনি অটোরাজের বিরুদ্ধে এক সময় রাস্তায় নেমেছিলেন। কিন্তু তাঁর ওপর নাকি চাপ এসেছিল। ফলে বাধ্য হয়ে তাঁকে গুটিয়ে যেতে হয়। প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর অধিকাংশই অটোই এখন শাসক দলের নেতাদের ছত্রছায়ায় রয়েছে। তাই পুলিশও চোখে ঠুলি দিয়ে বসে আছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications