ডিয়ার লটারির একাধিক অফিসে তল্লাশিতে উদ্ধার ৯ কোটি! অভিষেক যোগ, বিস্ফোরক শুভেন্দু
Lottery Scam: লটারি কেলেঙ্কারিরত তদন্তে বড় সাফল্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতা এবং চেন্নাই'য়ের অফিসে তল্লাশি চালিয়ে ৯ কোটি টাকা উদ্ধার করল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। কলকাতার লেক মার্কেট সংলগ্ন বহুতলে তল্লাশি শেষ হলেও আরও বেশ কয়েক জায়গায় ইডির তল্লাশি চলছে বলেই খবর (Dear Lottery scam Kolkata)।
ফলে উদ্ধার হওয়া টাকার পরিমান আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে (Lottery Scam) । বিপুল এই অর্থ উদ্ধারের পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একযোগে ঘটনায় শাসকদলকে আক্রমণ শানিয়েছেন বিজেপি সহ বিরোধীরা। কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ।

তিনি বলেন, ডিয়ার লটারি, মাটিন লাটারি নিয়ে গত দু'বছর ধরে আমি বলে এসেছি। এগুলি সব ভাইপো লটারি। তৃণমূলের ইলেক্টোরাল বন্ডে ৬০০ কোটি টাকা এসেছে। এমনকি সাড়ে ৪ হাজার কোটি টাকা রাজ্য সরকারকে ট্যাক্স দিয়েছে বলে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার।
শুধু তাই নয়, তাঁর দাবি, অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে লটারি জিতেছে। জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তা এবং তাঁর স্ত্রীও পেয়েছেন। কিন্তু সাধারণ মানুষ টাকা পান না। দক্ষিণ ভারতের ডিএমকে এবং বাংলায় টিএমসি এই নিয়ে ব্যবসা করছে বলেও এদিন মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, একেবারে সঠিক জায়গায় ঘা পড়েছে। এর সঙ্গে ভাইপো সরাসরি যুক্ত বলেও বিস্ফোরক দাবি।
বলে রাখা প্রয়োজন, লটারির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। করা হয়েছে কালো টাকা সাদাও (Lottery Scam) । আর সেই অভিযোগ পাওয়ার পরেই বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার লেক মার্কেট এবং এয়ারপোর্ট সংলগ্ন মাইকেল নগরের একটি বহুতলে তল্লাশি শুরু করেন ইডির বিশেষ আধিকারিকরা।
দিল্লি থেকে উড়িয়ে নিয়ে আসা হয় এই সমস্ত আধিকারিকদের। কলকাতার পাশাপাশি চেন্নাই সহ মাটিন লাটারি একাধিক অফিসে একযোগে তল্লাশি চলে। তল্লাশিতে ইতিমধ্যে প্রভাবশালী যোগ খুঁজে পেয়েছে ইডি। এমনকি বিপ্যল নথি উদ্ধার হয়েছে বলেও খবর। সেই নথির ভিত্তিতে শুরু হয়েছে তল্লাশি।












Click it and Unblock the Notifications