৭৩২ বিচারক নিয়ে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার তথ্যগত অসঙ্গতি সমাধান, কমিশনের তৎপরতা

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজ শুরু হতে যাচ্ছে ৯ মার্চ। সুপ্রিম কোর্টের নির্দেশক্রমে ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে এই কাজে ১০০ জন করে বিচারক আসবেন। মোট মিলিয়ে ভিন রাজ্য থেকে ২০০ জন বিচারক দুইদিনের প্রশিক্ষণ শেষে কাজ শুরু করবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সবকিছু ঠিক থাকলে ৯ মার্চ থেকে রাজ্যের এসআইআর কাজ করবেন মোট ৭৩২ জন বিচারক। তাঁদের থাকার বন্দোবস্ত করা হয়েছে কলকাতা বিমানবন্দর, শিয়ালদহ ও হাওড়া স্টেশনের আশেপাশে। এছাড়াও, বর্ধমান, আসানসোল, খড়গপুর ও শিলিগুড়িতেও তাঁরা থাকবেন।

এসআইআর এর তথ্যগত অসঙ্গতির নিষ্পত্তি নিয়ে পূর্বে রাজ্য প্রশাসন ও কমিশনের মধ্যে অসন্তোষ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী কলকাতা হাই কোর্টের বিচারক ও সংশ্লিষ্ট বিচারবিভাগীয় আধিকারিকরা এই কাজ সম্পন্ন করবেন। অবসরপ্রাপ্ত বিচারককেও প্রয়োজনে নিয়োগ করা যাবে। হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল রাজ্য প্রশাসন ও কমিশনের সঙ্গে একাধিক বৈঠক করে বিচারক নিয়োগ নিশ্চিত করেছেন।

প্রয়োজন অনুযায়ী ভিন রাজ্য থেকেও আরও বিচারক মোতায়েনের সুযোগ রয়েছে। এর ফলে, ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে ১০০ জন করে বিচারক আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের এসআইআর এর প্রথম পর্বের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ৬০ লক্ষ ভোটার এখনও 'বিবেচনাধীন' অবস্থায় রয়েছেন। বিধানসভা নির্বাচনের আগে এই তালিকার নিষ্পত্তি না হলে ওই ভোটাররা ভোট দিতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। ইতিমধ্যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে ও তারা রুটমার্চ শুরু করেছে। ৮ মার্চ পৌঁছাবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+