সঙ্কট আরও ঘনীভূত, সিউড়ি হাসপাতালের ৬৭জন চিকিৎসক পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করলেন
সিউড়ি হাসপাতালে ৬৭ জন চিকিৎসক ইস্তফার আর্জি প্রকাশ করলেন সুপারের কাছে।
সিউড়ি হাসপাতালে ৬৭ জন চিকিৎসক ইস্তফার আর্জি প্রকাশ করলেন সুপারের কাছে। নীলরতন সরকার মেডিক্যাল কলেজের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় সরকারি হাসপাতালগুলিতে অচলাবস্থা চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিকে কেন্দ্র করে। এই প্রতিবাদে সামিল হয়েছেন জেলা হাসপাতালের চিকিৎসকেরা।

নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। আর সেজন্যই এদিন সিউড়ি হাসপাতালে ৬৭ জন চিকিৎসক একসঙ্গে ইস্তফার আর্জি প্রকাশ করেছেন সুপারের কাছে। তাঁদের বক্তব্য কর্মস্থলে নিরাপত্তার অভাব বোধ করছেন। এই অবস্থার যদি উন্নতি না হয় তাহলে আগামিকাল তাঁরা একযোগে সিদ্ধান্ত নিয়ে ইস্তফার পথেই হাঁটবেন।
প্রসঙ্গত এদিন কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮ জন চিকিৎসক একসঙ্গে ইস্তফা পাঠিয়েছেন সুপারের কাছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জুনিয়র ডাক্তারদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন, তারই প্রতিবাদে তাঁরা কর্মস্থলে বিপন্ন বোধ করছেন। এমনটাই জানিয়ে এবং প্রতিবাদে মুখর হয়ে এই চিকিৎসকেরা ইস্তফা জমা দেন।
এদিকে এদিন রাতে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার ইস্তফা দিয়েছেন। ফলে সবমিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications