সাতমাসে বাংলা শস্য বিমা প্রকল্পে ৪৬ লক্ষ কৃষককে অন্তর্ভুক্ত করেছে রাজ্য সরকার
সাতমাসে বাংলা শস্য বিমা প্রকল্পে ৪৬ লক্ষ কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে
কৃষকদের উন্নতির জন্য রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছে। যার মধ্যে বাংলা শস্য বিমা প্রকল্প অন্যতম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত বছরের জুন মাসে এই প্রকল্পের সূচনার পর এখনও পর্যন্ত প্রায় ৪৬ লক্ষ কৃষক এই শস্য বীমা প্রকল্পের আওতায় নথিভুক্ত হয়েছে।

২১ লক্ষ হেক্টর জমিকে অন্তর্ভুক্ত
সূত্রের খবর, শস্য বীমা প্রকল্পে ইতিমধ্যে ২১ লক্ষ হেক্টর চাষযোগ্য জমিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই পরিকল্পনায় বহু কৃষক উপকৃত হয়েছেন। জানা গিয়েছে, কৃষকদের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সুরক্ষা দিতে ও বাজের দামের ওপর নির্ভর না করে তাঁদের স্থায়ী উপার্জনের জন্য রাজ্য সরকার দেশের কৃষি বীমার সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্পটির সূচনা করেছে। সরকারের বীমা প্রকল্পটি কৃষকদের জন্য বিনামূল্যে রাখা হয়েছে এবং সরকার পুরো প্রিমিয়ামটাই দেবে। বীমাযোগ্য শষষগুলি হল আমন ধান, আউস ধান, পাট ও ভুট্টা।

যে কোনও পরিস্থিতিতে কৃষকদের পাশে থাকবে এই বীমা
রোপণ, চাষাবাদ এবং ফসল কাটার পরবর্তী সময়কালে ফসল ক্ষেতে পড়ে থাকা এবং প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতিতে যদি কোনও ক্ষতি হয় তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের এই বীমার টাকাই সাহায্যে আসবে। এই প্রকল্পটি যাতে সহজেই চলতে পারে তার জন্য সরকার ৪৫০ কোটি টাকা ব্যয় করেছে।

কেন্দ্র মুখ ঘুরিয়েছে কৃষকদের ওপর থেকে
কেন্দ্র কৃষকদের অনুদান দিতে অস্বীকার করার পরই বাংলার সরকার কৃষকদের জন্য এই শস্য বীমা নিয়ে আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে আগেই জানিয়েছিলেন যে কেন্দ্র এর জন্য কোনও অর্থ দেয়নি। রাজ্য সরকার এই প্রকল্পের জন্য ব্যয় করেছে ৮০ শতাংশ অন্যদিকে গোটা প্রকল্পের জন্য কেন্দ্র বহন করেছে মাত্র ২০ শতাংশ খরচ। যদিও রাজ্য সরকার ঠিক করেছে যে কেন্দ্রের থেকে কোনও আর্থিক সহায়তা নেবে না।












Click it and Unblock the Notifications