বাংলাদেশে পালানোর সময় আটক অন্তত ৪৫ জন, এসআইআর আবহে শুরু রাজনৈতিক তরজাও
পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। এই আবহেই বাংলাদেশে পালাতে গিয়ে আটক হলেন অন্তত ৪৫ জন।
উত্তর ২৪ পরগনা জেলায় এই আটকের ঘটনা ঘিরে লেগেছে রাজনৈতিক রং। আটকদের মধ্যে ১১ জন শিশুও রয়েছে। পুলিশ জানিয়েছে, "অবৈধভাবে" আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার ফলেই আটক করা হয়েছে।

শিশুদের নিয়ে যাঁরা পালানোর চেষ্টা করছিলেন বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) হাকিমপুর সীমান্তে তাঁদের বাধা দেয়। বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান জানান, এই অনুপ্রবেশকারীরা বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।
তিনি আরও বলেন, "আটককৃত বাংলাদেশিদের মধ্যে ১৫ জন মহিলা এবং ১১ জন শিশু। বিএসএফ আটক হওয়া সকলকেই পুলিশের হাতে তুলে দিয়েছে।" আটককৃতরা কলকাতা এবং রাজারহাট এলাকার বিভিন্ন স্থানে কাজ করতেন বলে এসপি জানান।
আটককৃতদের বসিরহাট আদালতে হাজির করা হলে, তাঁদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। এর একদিন আগেও, বিএসএফ এই জেলা থেকে ১১ জন বাংলাদেশিকে আটক করেছিল, যার মধ্যে চারজন শিশু ছিল। তাঁদের স্বরূপনগর থানায় হস্তান্তর করা হয়েছিল।
তৃণমূল কংগ্রেসের দাবি, অন্য রাজ্যেও এমন ঘটনা ঘটছে। আগে দেখা উচিত কীভাবে এঁরা এই দেশে এসেছেন। কারণ, সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্বে তো রয়েছে অমিত শাহের মন্ত্রক। বিএসএফ তো সেই মন্ত্রকের অধীনে।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, নিউ মার্কেট ফাঁকা হয়ে গিয়েছে। আগামী ২-৩ দিনে আরও হবে। এসআইআরে একজন বাংলাদেশির নামও ভোটার তালিকায় থাকবে না। ফলে যাঁরা যে ফাঁকা জায়গা দিয়ে এই দেশে এসেছেন তাঁরা সেখান দিয়েই পালিয়ে যান। নাহলে অমিত শাহের নির্দেশ মোতাবেক ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট হবে।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications