উত্তরবঙ্গ থেকে প্রায় ৩০০ পরিযায়ী শ্রমিক ফিরল দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গ থেকে প্রায় ৩০০ পরিযায়ী শ্রমিক ফিরল দক্ষিণবঙ্গে

তৃতীয় দফায় লকডাউন চলাকালীন উত্তরবঙ্গ থেকে প্রায় ৩০০ পরিযায়ী শ্রমিক ফিরল দক্ষিণবঙ্গে। শনিবার রাত্রে শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গ পরিবহন নিগমের মোট ১৩ টি বাসে করে প্রায় ৩০০ পরিযায়ী শ্রমিক কে আজ সকালে ঠাকুর পুকুরের বাস ডিপোতে আনা হয়।

উত্তরবঙ্গ থেকে প্রায় ৩০০ পরিযায়ী শ্রমিক ফিরল দক্ষিণবঙ্গে

সেখান থেকে ১৩ টি বাসে করে ওই পরিযায়ী শ্রমিকদের দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, জয়নগর, বারুইপুর, নামখানা সহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের থানা গুলিতে পৌঁছে দেয়া হবে এবং ওই থানা গুলির সহযোগিতায় ওই পরিযায়ী শ্রমিকরা নিজ নিজ বাসস্থানে ফিরে যাবেন। বাস কর্মীরা এবং পরিযায়ী শ্রমিকরা জানান উত্তরবঙ্গে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পরেই তাদের বাসে করে আনা হয়েছে, যদিও ঠাকুরপুকুর বাস ডিপোতে ছিলনা কোন স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা। ঠাকুর পুকুর বাস ডিপোর চালক ও সহযোগী কর্মীদের নিজস্ব সুরক্ষা বস্ত্রের ব্যবস্থা থাকলেও উত্তরবঙ্গ থেকে আগত বাসকর্মীদের পরিধানে ছিলনা কোন সুরক্ষা বস্ত্র।

উত্তরবঙ্গ থেকে আগত পরিযায়ী কর্মীরা জানান তারা মূলত রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন উত্তরবঙ্গে এবং লকডাউন পরিস্থিতি শুরুর সময় থেকেই তারা সেখানে কর্মহীন অবস্থায় আটকে ছিলেন। রাজ্য সরকার এর কাছে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গ থেকে বিনামূল্যে দক্ষিণবঙ্গে ফেরত আনার ব্যবস্থা করা হয়েছে। রাত্রে বিনামূল্যে তাদের খাদ্য পানীয় দেওয়া হয়েছে। লকডাউন এর পরিপ্রেক্ষিতে তাদের ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। রাজ্য সরকার তাদের ফেরত আনার ব্যবস্থা করায় তারা খুশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+