Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আজ ৩ রাজ্য সভা আসনে উপনির্বাচন, মানসের আসনে সুস্মিতা দেবকে সামনে রেখে লড়বে তৃণমূল

আজ ৩ রাজ্য সভা আসনে উপনির্বাচন, মানসের আসনে সুস্মিতা দেবকে সামনে রেখে লড়বে তৃণমূল

আজ রাজ্য সভার ৩ কেন্দ্রে উপনির্বাচন। পশ্চিমবঙ্গের একটি এবং তামিলনাড়ু ২টি কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। মানস ভুইয়ার আসনে প্রার্থী হচ্ছেন সুস্মিতা দেব। কয়েকদিন আহেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। গতকালই রাজ্যের তিন কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রে জিতেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই নিজের ভোটের রেকর্ড ভেঙেছেন তিনি।

মানসের আসনে সুস্মিতা দেবকে সামনে রেখে লড়বে তৃণমূল

তারপরের দিনই রাজ্যসভার তিন আসনে উপনির্বাচন। তারমধ্যে একটি আসন পশ্চিমবঙ্গের। মানস ভুঁইয়ার আসনে ভোট হবে আজ। মানস ভুঁইয়ার আসনে প্রার্থী করা হয়েছে সুস্মিতা দেবকে। কয়েকদিন আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। সূত্রের খবর রাজ্যসভার আসনের প্রতিশ্রুতি দিয়েই সুস্মিতা দেবকে তৃণমূলে আনা হয়েছিল। সেই প্রতিশ্রুতিই রক্ষা করছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। উত্তর পূর্বের রাজ্যগুলির দিকে নজর রেখেই সুস্মিতা দেবকে তৃণমূলে যোগদান করানো বলে মনে করা হচ্ছে।

সুস্মিতা দেবকে রাজ্যসভায় আসনে বসিয়ে উত্তর পূর্বের রাজ্যগুলিতে ভিত মজবুত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। সুস্মিতা দেবকে ইতিমধ্যেই ত্রিপুরার দািয়ত্বে রেখেছে তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন উত্তরপূর্বের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় সুস্মিতা দেব ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সংগঠনকে মজবুত করতে পারবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ ১২ জন কংগ্রেস বিধায়ক যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে। এমনই জল্পনা শুরু হয়েছে।

তামিলনাড়ুর দুই রাজ্যসভা আসনেও উপনির্বাচন রয়েছে। তারমধ্যে একটি কেন্দ্রে ডিএমকে কানিমোঝিকে প্রার্থী করেছে। আরেকটি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে এনভিএন সোমুকে। এছাড়া আজ বিহারের বিধান পরিষদের একটি কেন্দ্রে ভোট রয়েছে বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+