পশ্চিম মেদিনীপুরে পিটিয়ে খুন ১৪ টি কুকুর ছানা
পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনসুকার বাঘানালা এলাকায় প্রায় ১৪ টি কুকুর ছানাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ । কুকুর ছানা পিটিয়ে মারা বিষয়ে ঘাটাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে ।

ঘাটাল থানার পুলিশ জানায় যে অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ । এই অভিযোগপত্রে কারোর নামের উল্লেখ করা হয় নি ।
এই দিকে জানা গিয়েছে যে বাঘানালা এলাকায় এই কুকুরছানা গুলি কারোর চাষ জমিতে ঢুকে আনাজের ক্ষতি করছিল, কারোর বাড়িতে ঢুকে গিয়ে খাবারে মুখ দিচ্ছিল, কয়েক জনকে আঁচড়ে কামড়ে দিচ্ছিল ।
শুধুমাত্র এই কারণে এত গুলি কুকুর ছানাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ । অভিযোগ, এই কুকুরছানা গুলি কে বাঁশ বা লাঠি দিয়ে পেটানো হয়েছে । বিষয়টি জানার পর এলাকার অনেকেই ঘটনার নিন্দা ও প্রতিবাদ করে কেউ কী ভাবে এইভাবে কুকুর ছানাদের পিটিয়ে মারতে পারল বলে প্রশ্ন তুলেছেন। ঘটনার নিন্দা করেছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ মাজি ।
তিনি বলেন, কুকুরকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে শুনেছি । যারাই এই কাজ করুন না কেন তারা এটা ঠিক করেন নি ।
উল্লেখ্য গত বছর জানুয়ারি মাসে এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালে 16টি কুকুর ছানাকে পিটিয়ে মেরে ফেলা হয়। এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়া তে আসার পর তা নিয়ে নিন্দার ঝড় ওঠে । অভিযোগ উঠেছিল যে নার্সিং ছাত্রীরা ওই কুকুর ছানাদের পিটিয়ে মারে ।












Click it and Unblock the Notifications