১৪ দিন ধরে টানা অনশন, সংগ্রামী যৌথ মঞ্চ থেকে অসুস্থ হয়ে হাসপাতালে ডিএ আন্দোলনকারী
ডিএ আন্দোলনকারীরা অনশন করছেন। ২৩ তম দিনে পড়েছে এই অনশন আন্দোলন। আজ রবিবার এক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন। নওশের চৌধুরী নামে ওই সরকারি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দীর্ঘ দিন ধরে চলছে ন্যায্য ডিএর দাবিতে আন্দোলন। ধর্মতলায় যৌথমঞ্চে চলছে আন্দোলন। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দিক৷ এই দাবিতে আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে। যৌথমঞ্চ এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। অনশনের পথে হাঁটেন আন্দোলনকারী সরকারি কর্মীরা।

২৩ তম দিনে অনশন পড়ল রবিবার। এদিন বেলার দিকে অসুস্থ হয়ে পড়লেন এক আন্দোলনকারী৷ ৩৫ বছর বয়সী ওই সরকারি কর্মীর নাম নওশের চৌধুরী। গত ১৪ দিন ধরে তিনি অনশন করছেন বলে খবর। এদিন সকাল থেকেই তিনি অসুস্থ বোধ করছিলেন। এরপর বেলার দিকে সেই অসুস্থতা আরও বাড়ে।
আর কালবিলম্ব করা হয়নি৷ তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দীর্ঘ দিন ধরে না খাওয়া। সেজন্য তার রক্তের চাপ মাত্রারিতিক্তভাবে কমে গিয়েছে এই কথা জানা গিয়েছে। তিনি এই মুহূর্তে কলকাতার এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন। ৫২৯ ঘন্টা অতিক্রান্ত অনশনের। আরও অনেকে ওই মঞ্চে অনশন করছেন।
অনশন আন্দোলনকারীদের পক্ষ থেকে ভাস্কর চক্রবর্তী বলেন, মাথার উপর ছাদ নেই।গরম পড়তে শুরু করেছে। গরম বাড়বে৷ পরিস্থিতিও আরও জটিল হবে। আন্দোলন জারি থাকবে বলেই জানা গিয়েছে।
এবার রাজ্য সরকারের বাজেটে ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছে। আগামী মে মাস থেকে আরও চার শতাংশ ডিএ বাড়ানো হবে। এর আগে ২৫ ডিসেম্বর রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর শুনিয়েছিলেন। সেবারও চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল।
সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সামনের দিনে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি সরকারি সব অফিস কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে৷ আগামী ৩ মার্চ মহা মিছিল হবে। মহা মিছিল হবে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহিদ মিনার পর্যন্ত।
মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা কতটা ক্ষতিকর। তাই বোঝাতে এই মহা মিছিল বলে জানানো হয়েছে। এরপর ৬ ও ৭ মার্চ রাজ্য জুড়ে সব ক্ষেত্রে ধর্মঘট হবে।সেই ধর্মঘটে সকলকে যোগ দেওয়া আহ্বান জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষের শ্রমের অবমূল্যায়ণের প্রতিবাদে এই ধর্মঘট। জাতীয় নির্বাচন কমিশনের কাছে চিঠি দেওয়া হবে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications