আসানসোলে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১৩ জন
আসানসোলের সালানপুর এলাকায় গনপিটুনিতে মৃত্যুর ঘটনায় পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে।
আসানসোলের সালানপুর এলাকায় গনপিটুনিতে মৃত্যুর ঘটনায় পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে। বুধবার সকালের এই খুনের ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হলেও গনপিটুনি বন্ধ হয়নি এই এলাকায়।

বুধবার রাতে অন্ডালের শঙ্করপুর এলাকায় ঘটে আরও একটি গনপিটুনির ঘটনা। আহত অবস্থায় প্রহৃত যুবক কে উদ্ধার করে পুলিশ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে যে ওই যুবক এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। সেই সময় কয়েক জন তাকে ছেলেধরা বলে সন্দেহ করে একটি ক্লাবে নিয়ে যায়। তাকে মারধর করা হয়। পুলিশ জানিয়েছে যে খবর পাওয়ার পর তাকে উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে সালানপুর এলাকায় গনপিটুনিতে মৃত্যু হয় একজনের। বেঞ্জামারি এলাকায় ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ পায় পুলিশ। তার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ১৩জনকে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
পাশাপাশি গনপিটুনি বন্ধ করতে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং মানুষকে সচেতন করা হবে বলে জানিয়েছেন এলাকার পুলিশ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications