দেশকে সুরক্ষা দিয়েও বঞ্চিত, প্রাপ্যের দাবিতে হাইকোর্টে ১২জন জওয়ান
গত ২৫ বছর ধরে দেশের মানুষের নিরাপত্তা দিয়েও নিজেদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন ১২ জন প্রাক্তন সেনা জওয়ান।
গত ২৫ বছর ধরে দেশের মানুষের নিরাপত্তা দিয়েও নিজেদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন ১২ জন প্রাক্তন সেনা জওয়ান। তাই দাবি মতো প্রাপ্য টাকা পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। আগামী সপ্তাহে প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

মামলাকারী সুজিত গোলদার সহ ১২ জন প্রাক্তন ভারতীয় সেনাকর্মীর জাওয়ানের পক্ষের আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় জানান, 'গত ২৫ বছর বিএসএফের চাকুরী করেছেন এনারা। দেশের বিভিন্ন প্রান্তে চাকুরী করেছেন। কেউ কেউ অবসর নিয়েছেন আবার কেউ কেউ সেছায় অবসর নিলেও তাদের বকেয়া অর্থ পাননি। তাই আদালতের দ্বারস্থ।
তাদের দাবি, 'তারা ইন্সপেক্টর পদ মর্যাদার। দীর্ঘ চাকুরী জীবনে তাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই। তার সত্বেও তাদের পেনশন চালু হলেও কেন্দ্রীয় সরকারের স্কিম অনুযায়ী যা তাদের প্রাপ্য। তাঁরা তা পাচ্ছেন না।
তাদের আরও দাবি, 'দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল বেতন কাঠামো বাড়ানোর জন্য এবং সমস্ত বাকেয়া মিটিয়ে দেওয়ার জন্য। অথচ কেন্দ্রীয় সরকারকে একাধিক বার চিঠি দেওয়া সত্ত্বেও কোন উত্তর পায়নি।












Click it and Unblock the Notifications