Suvendu Adhikari: 'বিষাক্ত স্যালাইন কাণ্ডে সিআইডি আসলে প্রমাণ লোপাটের কাজ করছে': শুভেন্দু অধিকারী
এবার জুনিয়ার চিকিৎসকদের প্রতিবাদকে সমর্থন জানিয়ে প্রতিবাদে সোচ্চার হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি, মেদিনীপুর মেডিক্যাল কলেজে বিষাক্ত স্যালাইন কাণ্ডে এক প্রসূতির মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ৩ প্রসূতি। প্রাণ হারিয়েছে এক সদ্যোজাতও। এমন অবস্থায় প্রশ্ন বাণে বিদ্ধ হচ্ছেন এরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার এই ঘটনায় প্রশাসনিক বৈঠক করে এই ঘটনার জন্যে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী। এই ১২ জনের দলের মধ্যে সিনিয়র-জুনিয়র সব চিকিৎসকই রয়েছেন। এমনকি এখানেই শেষ নয়, প্রসূতি মৃত্যু মামলার তদন্তভার দিয়েছেন সিআইডি-র কাঁধে।

মুখ্যমন্ত্রীর এহেন ১২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নীতিতে সুর চড়িয়েছে জুনিয়র চিকিৎসকেরা। এদিনই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস্ ফ্রন্টের প্রতিনিধিরা যান মেদিনীপুর মেডিক্যাল কলেজে। আজ থেকে প্রথমে কর্মবিরতির ডাক দিলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে প্রতিবাদ জানান জুনিয়র চিকিৎসকেরা। এবার তাঁদের সেই প্রতিবাদের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর দল।
এদিন সাংবাদিক বৈঠক করে, নিজেদের স্ট্যান্ড পয়েন্ট জানিয়ে দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "যদি ময়নাতদন্তের রিপোর্টে প্রসূতি মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয়ে থাকে সেপটিসেমিয়া, তাহলে সেখানে কি করে কর্তব্যে গাফিলতি হতে পারে। এই সাসপেনশন অবৈধ, অগণতান্ত্রিক। এই সাসপেন্ডের বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি। আর যদি এই ১২ জন ডাক্তারের ওপর থেকে আগামী সোমবারের মধ্যে সাসপেনশন তুলে নেওয়া না হয়, তাহলে প্রতিবাদে রাস্তায় নামবে ভারতীয় জনতা পার্টি"।
শুভেন্দু এখানেই থামেননি, এর সাথেই খানিকটা জোর দিয়েই বলেছেন, "যদি একজনও চিকিৎসককে ভুল ভাবে গ্রেফতার করা হয়, তাহলে যে মুহুর্তে তাঁকে গ্রেফতার করা হবে, তার পর মুহুর্তেই কোতয়ালি থানার সামনে অবস্থানে বসবে বিজেপি দল। আমরা সবরকমের আইনি সাহায্য দিতে প্রস্তুত এই ১২ জন চিকিৎসককে"।
একই সাথে এই প্রসূতি মৃত্যুর মামলায় সিআইডির কাঁধে তদন্তভার দেওয়ার বিষয়ে বিরোধী দলনেতা বলেন, "এই রাজ্যের মুখ্যমন্ত্রীর এটাই কাজ। এর আগে বহু ক্ষেত্রে দেখা গেছে সিআইডিকে দিয়ে তথ্যপ্রমাণ লোপাট করানো হয়েছে। এবারেও তাই করছেন তিনি। যাতে ভবিষ্যতে যদি এই বিষাক্ত স্যালাইন মামলার কেস সিবিআই-এর হাতে যায়, তাহলে তারা যাতে কোনও প্রমাণ না পায়। সিআইডি আসলে প্রমাণ লোপাটের কাজ করছে"।
অন্যদিকে, আগামীকাল সুপ্রিম কোর্টে রয়েছে, আরজি কর মামলার শুনানি। এদিন শুভেন্দু সুপ্রিম কোর্টের ওপর ভরসা রাখারই কথা বলেছেন। তাঁর কথায়, অভয়াকে বিচার দেবে দেশের শীর্ষ আদালত। একটু সময় লাগছে, তবে সঠিক বিচারই হবে"। এর সাথেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, "লক্ষ্মী যদি চলে যায় মাননীয়া, লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কোনও লাভ নেই"। এদিন এই প্রসঙ্গ ধরেই শুভেন্দু অধিকারী বিষাক্ত স্যালাইন কাণ্ডে মৃত প্রসূতি মহিলার কথা তুলে ধরেন সাংবাদিক বৈঠকে।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা











Click it and Unblock the Notifications