জলপাইগুড়ির গৃহবধূর পেট থেকে বেরোল ১০ কেজি টিউমার

জলপাইগুড়ির গৃহবধূর পেট থেকে বেরোল ১০ কেজি টিউমার

পেটের ভিতরে বিরল এক অস্ত্র প্রচারে সফল হলো ধূপগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে। বহুদিন ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন এক গৃহবধূ। এরপরই ওই নার্সিংহোমে তার অপারেশন হয়। তাঁর পেটের ভিতর থেকে দশ কেজি ওজনের একটি টিউমার বের করেন চিকিৎসক।

জলপাইগুড়ির গৃহবধূর পেট থেকে বেরোল ১০ কেজি টিউমার

স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড নিয়ে ভর্তি হয়েছিলেন ওই গৃহবধূ। ময়নাগুড়ির সাপটিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা স্বর্ণবালা রায় (৫৩)। গত কয়েকদিন থেকেই তার প্রচন্ড রক্তক্ষরণ হতে শুরু করে। তারপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী সে রক্ত পরীক্ষা করে এরপর জানতে পারে তার পেটের ভেতরে বড় ধরনের টিউমার আছে।

শেষে চিকিৎসার জন্য ধূপগুড়িরর একটি বেসরকারি নার্সিংহোমে যোগাযোগ করে পরিবারের লোকেরা। এরপর স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় থাকায় তার অস্ত্রোপচার করে প্রায় ১০ কেজি ওজনের সেই টিউমারটি বের করেন।

চিকিৎসক এন মহাপাত্র বলেন, অপারশন করে প্রায় ১০ কেজি ওজনের টিউমার বের করা হয়েছে তিনি সুস্থ আছেন দীর্ঘদীন থেকেই পেটে ব্যথা নিয়ে ভুগছিলেন তিনি। সফলভাবে রোগীর অস্ত্র প্রচার হয়েছে। এদিকে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ডের মাধ্যমে অপারেশন হওয়াতে খুশি রোগীর পরিবার। চিকিৎসক এন মহাপাত্র আরও বলেন, সঠিক সময় অপারেশনটি হয়েছে। তা না হলে জীবন সংশয় হতে পারতো।

রোগীর ছেলে রত্নেশ্বর রায় জানান, এর আগেও একবার অপারেশন করে টিউমার বের করা হয়েছিল। তারপরে কিছুদিন সুস্থই ছিলেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারও পেটের যন্ত্রণা শুরু হয়। এরপরেই ধূপগুড়ি নার্সিংহোমে চিকিৎসকদের কাছে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারা জানান পেটের ভেতর টিউমার রয়েছে। অপারেশন করা হয়। এখন বিপদমুক্ত অনেকটাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+