'বাংলার মাটি বাংলার জল' রাজ্য সঙ্গীত, ১লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস, বিধানসভায় বিল পাস
'বাংলার মাটি বাংলার জল' রাজ্য সঙ্গীত। বিধানসভায় পাস হয়ে গেল গানটি। বিল পাসের পর বিধানসভায় গান গাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ভোটাভুটিতে পাস হয়েছে পশ্চিমবঙ্গ দিবসের দিনও। ১লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে বলে বিল পাস হয়ে গেল বিধানসভায়।
সকাল থেকেই পশ্চিমবঙ্গ দিবস নিয়ে টানটান উত্তেজনা ছিল বিধানসভায়। প্রথম থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বিরোধিতা করেছিলেন। বিধানসভায় ঢোকার আগেই এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারী।

বিধানসভা শুরুর পরেই ১লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রস্তাব পেশ হয়। শুরু হয় ভোটাভুটি। মোট ১৬৭টি ভোট পড়ে পক্ষে এবং বিপক্ষে ভোট পড়েছে ৬২টি। তবে নওশাদ সিদ্দিকি ভোট দান থেকে বিরত ছিলেন। কিন্তু প্রথম থেকেই বিজেপি বিধায়করা পশ্চিমবঙ্গ দিবসের দিন বদলের বিরোধিতায় সরব হয়েছিলেন। তাঁরা ২০ জুন বিধানসভা দিবস
ভোটাভুটিতে ১লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রস্তাবেই সিলমোহর পড়ে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক ভাবে ১লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালনের কথা ঘোষণা করেন। সেই সঙ্গে বিধানসভায় রাজ্যসঙ্গীতও নির্ধারণ করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয় বিধানসভায়। তারপরে বিধানসভায় উপস্থিত শাসক দলের বিধায়ক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গান করেন।
প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে এবার রাজনৈতিক তরজা চরমে উঠেছিল। রাজভবনে রাজ্যপাল পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করেছিলেন। রাজ্য সরকারের আপত্তি উড়িয়েই রাজভবনে পালন করা হয়েছিল পশ্চিমবঙ্গ দিবস। তাতে প্রবল আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে বিজেপির সঙ্গেও তুমুল বিরোধ তৈরি হয়েছিল শাসক দলের।












Click it and Unblock the Notifications