রিও অলিম্পিক : থাকার ঘর জুটল না লিয়েন্ডার পেজের
শুরু হচ্ছে অলিম্পিকের প্রতিযোগিতা। এবছর রিও দে জেনেইরোতে বসেছে অলিম্পিকের আসর। তবে শুরুর আগেই ব্যবস্থাপনার ত্রুটির জন্য ছন্দপতন ঘটল। থাকার জন্য ঘর পেলেন না ভারতের অলিম্পিক পদকজয়ী টেনিস তারকা লিয়েন্ডার পেজ। [চিনে নিন গৌরিকাকে, রিও অলিম্পিকের কনিষ্ঠা এই প্রতিযোগীর দুচোখে স্বপ্ন সোনা জয়ের]
লিয়েন্ডার ইতিমধ্যেই রিও দে জেনেইরোতে পৌঁছেছেন। কিন্তু পৌঁছে তিনি দেখেন তাঁর থাকার জন্য কোনও ঘর বরাদ্দ করা হয়নি। এই অব্যবস্থায় ক্ষুব্ধ লিয়েন্ডার পেজ জানান, "এই নিয়ে আমি ৭ বার অলিম্পিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি আর আমাকে একটা থাকার জায়গা দেওয়া হল না।" [অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে কারা ভারতের হয়ে পদক জিতেছেন? দেখে নিন তালিকা]

নিউ ইয়র্কের একটি টুর্নামেন্ট শেষ করে বিমানে রিও দে জেনেইরোতে পৌঁছান লিয়েন্ডার। সেখানে যে তিনটি ঘর বরাদ্দ করে রাখা ছিল তার মধ্যে দুটি ঘর ছিল রোহন বোপান্না এবং জিশানের জন্য। অন্য ঘরটি বরাদ্দ করা হয়েছিল টিম ফিজিওদের থাকার জন্য। লিয়েন্ডারকে বোপান্নার সঙ্গে একই ঘরে থাকতে অনুরোধ করা হয়। তা দেখে লিয়েন্ডার সাফ জানিয়ে দেন তিনি রোহন বোপান্নার সঙ্গে একই ঘরে থাকতে চান না।
অলিম্পিকের আসরে এই ধরনের অব্যবস্থার ঘটনা দুদিন আগেও ঘটেছিল। সেবার ভারতীয় হকি দলকে চেয়ার এবং টেলিভিশনের জন্য সমস্যায় পড়তে হয়েছিল। এবার লিয়েন্ডারের মতো তারকা খেলোয়াড়ের সঙ্গেও এমনটা হল।












Click it and Unblock the Notifications